১২:১০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৬ মে ২০২৬

দেশবাসীকে পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানালেন এলডিপির ভারপ্রাপ্ত মহাসচিব বিল্লাল হোসেন মিয়াজী

রিপোর্টার
  • আপডেট সময় : ১০:৪৪:২৬ অপরাহ্ন, সোমবার, ২৫ মে ২০২৬
  • / ৭৭

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক:
পবিত্র ঈদুল আজহা উপলক্ষে দেশবাসীকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি)-এর ভারপ্রাপ্ত মহাসচিব বিল্লাল হোসেন মিয়াজী। একই সঙ্গে তিনি এলডিপির চেয়ারম্যান কর্নেল (অব.) ড. অলি আহমদ–এর পক্ষ থেকেও দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানান।

এক শুভেচ্ছা বার্তায় বিল্লাল হোসেন মিয়াজী বলেন, পবিত্র ঈদুল আজহা ত্যাগ, আত্মশুদ্ধি ও মহান আল্লাহর সন্তুষ্টি অর্জনের অন্যতম শিক্ষা বহন করে। কোরবানির প্রকৃত তাৎপর্য হৃদয়ে ধারণ করে মানবিক মূল্যবোধ, পারস্পরিক সহমর্মিতা ও সামাজিক সম্প্রীতি প্রতিষ্ঠায় সবাইকে এগিয়ে আসতে হবে।

তিনি আরও বলেন, সমাজের অসহায়, দরিদ্র ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোর মধ্য দিয়েই ঈদের প্রকৃত আনন্দ পরিপূর্ণতা পায়। ঈদের আনন্দ সবার মাঝে ভাগাভাগি করে নিতে তিনি দেশবাসীর প্রতি আহ্বান জানান।

বিল্লাল হোসেন মিয়াজী দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি এবং কল্যাণ কামনা করে বলেন, “পবিত্র ঈদুল আজহা সবার জীবনে সুখ, শান্তি ও অনাবিল আনন্দ বয়ে আনুক।”

উল্লেখ্য, কর্নেল (অব.) ড. অলি আহমদ বীর বিক্রম বাংলাদেশের অন্যতম রাজনৈতিক ব্যক্তিত্ব এবং এলডিপির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

বিজ্ঞাপন

সাবধান
এই পৃষ্ঠার বিষয়বস্তু কপি করতে পারবেন না

দেশবাসীকে পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানালেন এলডিপির ভারপ্রাপ্ত মহাসচিব বিল্লাল হোসেন মিয়াজী

আপডেট সময় : ১০:৪৪:২৬ অপরাহ্ন, সোমবার, ২৫ মে ২০২৬