ঈদ-উল-আযহার শুভেচ্ছা জানিয়েছেন বিএনপি নেতা আনোয়ার হোসেন
- আপডেট সময় : ০২:৩৭:৪৬ অপরাহ্ন, সোমবার, ২৫ মে ২০২৬
- / ১৩৮

প্রতিদিনের নিউজ:
পবিত্র ঈদ-উল-আযহা উপলক্ষে দেশবাসীসহ বিশ্বের সকল মুসলিম উম্মাহর প্রতি আন্তরিক শুভেচ্ছা ও ঈদ মোবারক জানিয়েছেন সিদ্ধিরগঞ্জের নাসিক ৪নং ওয়ার্ড বিএনপির সিনিয়ার সহ-সভাপতি মো. আনোয়ার হোসেন।
এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, পবিত্র ঈদ-উল-আযহা মুসলিম উম্মাহর জন্য ত্যাগ, আত্মশুদ্ধি, ধৈর্য, সহমর্মিতা ও মহান আল্লাহর সন্তুষ্টি অর্জনের এক মহিমান্বিত শিক্ষা বহন করে। হযরত ইব্রাহিম (আ.)-এর ত্যাগের আদর্শে অনুপ্রাণিত হয়ে এই ঈদ মানুষের মাঝে ভ্রাতৃত্ববোধ, সৌহার্দ্য ও পারস্পরিক সহযোগিতার বন্ধনকে আরও সুদৃঢ় করে। তিনি বলেন, সমাজের সকল শ্রেণি-পেশার মানুষ যেন ভেদাভেদ ভুলে ঈদের আনন্দ ভাগাভাগি করে নিতে পারে, সেই মানবিক মূল্যবোধকে ধারণ করাই ঈদ-উল-আযহার অন্যতম শিক্ষা। বিশেষ করে অসহায়, দরিদ্র ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোর মধ্য দিয়েই ঈদের প্রকৃত তাৎপর্য ফুটে ওঠে।
আনোয়ার হোসেন আরও বলেন, পবিত্র ঈদের আনন্দ দেশবাসীর জীবনে শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ বয়ে আনুক। মহান আল্লাহ তায়ালা আমাদের সকল ইবাদত, ত্যাগ ও কোরবানি কবুল করুন এবং দেশ ও জাতিকে সকল সংকট, অশান্তি ও বিভেদ থেকে হেফাজত করুন। তিনি দেশ-বিদেশে অবস্থানরত সকল বাংলাদেশির সুখ, শান্তি, সুস্বাস্থ্য ও সমৃদ্ধি কামনা করে বলেন, পবিত্র ঈদ-উল-আযহার আনন্দ পরিবার-পরিজন, আত্মীয়-স্বজন ও প্রতিবেশীদের সঙ্গে ভাগাভাগি করে উদযাপন করুন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। ঈদ মোবারক।


























