০৪:৪৫ অপরাহ্ন, বুধবার, ১৩ মে ২০২৬
শিরোনাম:
পূবাইলে বিষপানে স্কুলছাত্রীর আত্মহত্যা
রিপোর্টার
- আপডেট সময় : ০৮:৪১:১০ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ মে ২০২৬
- / ৩৭৯

রবিউল আলম:
গাজীপুর মহানগরীর পূবাইল থানাধীন বসুগাঁও পূর্বপাড়া এলাকায় লামিয়া আক্তার (১৬) নামে এক স্কুলছাত্রীর বিষপানে আত্মহত্যার ঘটনা ঘটেছে। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
নিহত লামিয়া আক্তার স্থানীয় মিনহাজের মেয়ে আবীর বিদ্যানিকেতনের অষ্টম শ্রেণির ছাত্রী বলে জানা গেছে।
স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, মঙ্গলবার বিকেলে অজ্ঞাত কারণে লামিয়া নিজ ঘরে বিষপান করে গুরুতর অসুস্থ হয়ে পড়ে। পরে পরিবারের সদস্যরা তাকে দ্রুত উদ্ধার করে স্থানীয় শহীদ তাজউদ্দীন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
পূবাইল থানা অফিসার ইনচার্জ মোঃ আতিকুর রহমান জানায়,ঘটনার খবর পেয়ে পূবাইল থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। এ বিষয়ে আইনগত ব্যাবস্থা প্রক্রিয়াধীন।

























