০৫:৪৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ মে ২০২৬

কচুয়ায় বজ্রপাতে নিহতের পরিবারকে উপজেলা প্রশাসনের আর্থিক সহায়তা

রিপোর্টার
  • আপডেট সময় : ০৪:২৭:২৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ মে ২০২৬
  • / ১৩

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

মো. রাছেল:

চাঁদপুরের কচুয়ায় বজ্রপাতে নিহত কৃষাণী পদ্মা রানীর শোকসন্তপ্ত পরিবারের পাশে দাঁড়িয়েছে উপজেলা প্রশাসন। মাননীয় শিক্ষামন্ত্রীর তাৎক্ষণিক নির্দেশনা মোতাবেক দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের মানবিক সহায়তা কর্মসূচির আওতায় এই সহায়তা প্রদান করা হয়।

সোমবার (১১ মে) নিহতের সৎকার ও আনুষঙ্গিক ব্যয় নির্বাহের জন্য পরিবারের হাতে নগদ ২০ হাজার টাকা তুলে দেওয়া হয়। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে এই অনুদান হস্তান্তর করেন সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দ।

অনুদান হস্তান্তরের সময় উপস্থিত ছিলেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. রাকিবুল ইসলাম, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. নাহিদ ইসলাম, কচুয়া প্রেসক্লাবের সভাপতি মো. আতাউল করিম,স্থানীয় ইউপি সদস্য সেলিম মেম্বারসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

সহায়তা প্রদানকালে কর্মকর্তারা নিহতের পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন এবং এই শোক সইবার শক্তি কামনা করেন। এছাড়া উক্ত ঘটনায় নিহতের ছেলে নারায়ণ আহত হয়েছেন,তাদের সুচিকিৎসা নিশ্চিত করতে উপজেলা প্রশাসন সব সময় পাশে থাকবে বলে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করা হয়।

উল্লেখ্য, সম্প্রতি কচুয়ায় ধান ক্ষেতে কাজ করার সময় বজ্রপাতে পদ্মা রানী মৃত্যুবরণ করেন। তাঁর এই আকস্মিক মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে আসে।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

বিজ্ঞাপন

সাবধান
এই পৃষ্ঠার বিষয়বস্তু কপি করতে পারবেন না

কচুয়ায় বজ্রপাতে নিহতের পরিবারকে উপজেলা প্রশাসনের আর্থিক সহায়তা

আপডেট সময় : ০৪:২৭:২৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ মে ২০২৬