কলাকান্দা ইউপি নির্বাচন : চেয়ারম্যান পদে আলোচনায় আব্দুল মান্নান
- আপডেট সময় : ০৩:৪৪:৫৪ অপরাহ্ন, সোমবার, ১১ মে ২০২৬
- / ১৯

নিজস্ব প্রতিবেদক:
চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ৬নং কলাকান্দা ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার ঘোষণা দিয়েছেন তৃণমূলের পরিচিত মুখ ও সাবেক ছাত্রনেতা আব্দুল মান্নান। প্রার্থিতা ঘোষণার পর থেকেই স্থানীয় রাজনৈতিক অঙ্গন ও সাধারণ মানুষের মধ্যে আলোচনা শুরু হয়েছে।
দীর্ঘদিন ধরে রাজনীতি ও সামাজিক কর্মকাণ্ডে সক্রিয় আব্দুল মান্নান বর্তমানে মতলব উত্তর উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়কের দায়িত্ব পালন করছেন।
আব্দুল মান্নান ১৯৯৪ সালে কলাকান্দা ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক হিসেবে রাজনীতি শুরু করেন ।১৯৯৭ জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের বিভাগীয় আহ্বায়ক, ২০০১ নারায়ণগঞ্জ শহর ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক, ২০০৫ সালে নারায়ণগঞ্জ সদর থানা ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি, ২০০৭ সালে সদর থানা ছাত্রদলের সভাপতি নির্বাচিত হন আব্দুল মান্নান। ২০১৬ সালে নারায়ণগঞ্জ মহানগর যুবদলের মহানগর যুবদলের যুগ্ম আহবায়ক পরে মহানগর যুবদলের পূর্ণাঙ্গ কমিটিতে যুগ্ম সাধারণ সম্পাদক নির্বাচিত হয়ে সুনামের সাথে দায়িত্ব পালন করেন।
দীর্ঘদিন নারায়ণগঞ্জের রাজনীতির পাশাপাশি নিজ এলাকায়ও রাজনীতি চলে সমান তালে। ২০২৩ সালে থেকে মতলব উত্তর উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক নির্বাচিত হয়ে আন্দোলন সংগ্রামে সক্রিয় অংশগ্রহণ করে রাজনীতি চলমান রাখেন তিনি। তিনি নিজ এলাকায় সংগঠনের ভিত্তি মজবুত করতে ভূমিকা রেখেছেন। ২০২১ সালে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে পুলিশের হাতে আটক হয়ে ২ মাস ১৭ দিন কারাভোগ করেন বিএনপির বর্ষিয়ান নেতা বরকত উল্লাহ বুলু’র সাথে। তিনি কারা নির্যাতিত নেতা।
ছাত্রজীবন থেকেই নেতৃত্বের পরিচয় দেওয়া এই তরুণ রাজনীতিক এলাকায় মানবিক ও সাধারণ জীবনযাপনের জন্য সুপরিচিত। স্থানীয়দের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক, বিপদে-আপদে পাশে থাকা এবং বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডে অংশগ্রহণের কারণে তিনি ইতোমধ্যে সাধারণ মানুষের আস্থা অর্জন করেছেন।
স্থানীয় সূত্র জানায়, আব্দুল মান্নান নিয়মিতভাবে দরিদ্র ও অসহায় মানুষের সহায়তায় এগিয়ে আসেন। পাশাপাশি ক্রীড়া ও সাংস্কৃতিক কার্যক্রমে পৃষ্ঠপোষকতা এবং উন্নয়নমূলক নানা উদ্যোগে তার সম্পৃক্ততা রয়েছে।
প্রার্থিতা ঘোষণার সময় তিনি বলেন, আমি এই এলাকারই সন্তান। কলাকান্দা ইউনিয়নকে একটি আধুনিক, পরিকল্পিত ও জনবান্ধব ইউনিয়নে রূপ দিতে চাই। আপনাদের সমর্থন ও দোয়া থাকলে আমি সেই লক্ষ্য বাস্তবায়নে কাজ করতে পারব।
তিনি আরও জানান, নির্বাচিত হলে স্বচ্ছতা, জবাবদিহিতা ও সমন্বিত উন্নয়নকে সর্বোচ্চ গুরুত্ব দেবেন এবং ইউনিয়নের প্রতিটি মানুষের কল্যাণে কাজ করবেন।
এদিকে, তার প্রার্থিতা ঘোষণার পর স্থানীয় ভোটারদের একটি বড় অংশ তাকে সম্ভাবনাময় প্রার্থী হিসেবে দেখছেন। অনেকেই মনে করছেন, তৃণমূলের সঙ্গে তার সংযোগ এবং সাংগঠনিক অভিজ্ঞতা তাকে নির্বাচনে শক্ত অবস্থানে নিয়ে যেতে পারে।


























