০৯:৪২ অপরাহ্ন, রবিবার, ১০ মে ২০২৬

গণসংহতি আন্দোলন সিদ্ধিরগঞ্জ থানা শাখার সদস্য সচিব সোহাগ

রিপোর্টার
  • আপডেট সময় : ০৮:১৫:০৪ অপরাহ্ন, রবিবার, ১০ মে ২০২৬
  • / ৩৫

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

‎সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি:

‎গত ৮ মে সাভার গণস্বাস্থ্য পিএইচএ কনভেনশন সেন্টারে বিশেষ সাংগঠনিক সম্মেলনে গণসংহতি আন্দোলনের ২১ সদস্যের সম্পাদকমণ্ডলী ও ২১৫ সদস্যের জাতীয় পরিষদের সদস্যবৃন্দের নাম ঘোষণা করে দলের কেন্দ্রীয় নির্বাহী কমিটি। এতে নারায়ণগঞ্জ মহানগর কমিটির আওতাধীন সিদ্ধিরগঞ্জ থানা শাখার সদস্য সচিব করা হয় মোহাম্মদ সোহাগকে।

‎এর মধ্য দিয়ে জনগণের সকল অধিকার রক্ষায় সিদ্ধিরগঞ্জের মানুষের অধিকার প্রতিষ্ঠায় নিয়োজিত থাকবেন বলে প্রত্যয় ব্যক্ত করেন তিনি।

‎মোহাম্মদ সোহাগ জানান, সম্মেলনের দ্বিতীয় দিনের সমাপনী অধিবেশনে সারা দেশ থেকে আগত প্রতিনিধিবৃন্দ দীর্ঘ আলোচনার মধ্য দিয়ে দলের গঠনতন্ত্র সংশোধন করেন ও নেতৃত্বের বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করেন।

‎তিনি বলেন, আমাদের আকাঙ্ক্ষা হলো জনগণের স্বার্থে পরিচালিত হয় এমন একটা গণতান্ত্রিক ব্যবস্থা প্রতিষ্ঠা। আমরা সেই লক্ষ্যে আমাদের সংগ্রাম অব্যাহত রাখবো এবং জনগণের সমর্থন নিয়েই আমরা আমাদের এই সমাজ ও রাষ্ট্র পরিবর্তনের আকাঙ্ক্ষা বাস্তবায়ন করবো।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

বিজ্ঞাপন

সাবধান
এই পৃষ্ঠার বিষয়বস্তু কপি করতে পারবেন না

গণসংহতি আন্দোলন সিদ্ধিরগঞ্জ থানা শাখার সদস্য সচিব সোহাগ

আপডেট সময় : ০৮:১৫:০৪ অপরাহ্ন, রবিবার, ১০ মে ২০২৬