সিদ্ধিরগঞ্জে স্বেচ্ছাসেবক দল নেতা মরহুম আফজাল হোসেনের রুহের মাগফেরাত কামনায় দোয়া
- আপডেট সময় : ০৮:২৩:২৬ অপরাহ্ন, শনিবার, ৯ মে ২০২৬
- / ৪১

সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি:
সিদ্ধিরগঞ্জের জালকুড়ি নাসিক ৯নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের সাবেক সাধারণ সম্পাদক মরহুম আফজাল হোসেনের রুহের মাগফেরাত কামনায় মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৯ মে) বিকালে সিদ্ধিরগঞ্জের জালকুড়ি কড়ইতলা এলাকা সিদ্ধিরগঞ্জ থানা স্বেচ্ছাসেবক দলের সাবেক নেতাকর্মীদের আয়োজনে এ মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়।
সিদ্ধিরগঞ্জ থানা স্বেচ্ছাসেবক দলের সাবেক আহ্বায়ক মোল্লা মোহাম্মদ শাখাওয়াত হোসেনের সভাপতিত্বে ও সাবেক আহ্বায়ক কামরুল হাসান শরীফের পরিচালনায় উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ মহানগর স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠাতা সভাপতি আবুল কাউসার আশা।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সিদ্ধিরগঞ্জ থানা স্বেচ্ছাসেবক দলের সাবেক যুগ্ম-আহ্বায়ক শাহ আলম মাস্টার, রাজা মিয়া, সালাউদ্দিন, তাওলাদ হোসেন, সাবেক সিনিয়র যুগ্ম-আহ্বায়ক আলী নুর, ৯নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি শাহ জাহান, ৭নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি জামান মির্জা, মুনসুর আলী, ৯নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি আব্দুল আলীম, ৬নং ওয়ার্ড বিএনপির সাবেক সাধারণ সম্পাদক কামাল হোসেন, সোহান, সিফাত, নুরুল ইসলাম, জাকারিয়া, আব্দুস সামাদ ও মরহুর আফজাল হোসেনের ছেলে রাফাত হোসেন প্রমূখ।
মিলাদ ও দোয়া শেষে সংক্ষিপ্ত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য আবুল কাউসার আশা বলেন, আপনাদের কাছে আমার আহ্বান থাকবে ৯নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের সাবেক সাধারণ সম্পাদক মরহুম আফজাল হোসেনসহ যারা আমাদের ছেড়ে চলে গেছে তাদের পরিবারের প্রতি আমরা যেন সদয় থাকি, সব সময় তাদের যেন খোঁজ খবর রাখি।
মরহুম আফজাল হোসেনের কাছে আমরা ঋণী, মরহুম আফজাল হোসেন আমাদের,কে ঋণী করে গেছেন। আমরা তার পরিবারের জন্য কিছু করে সেই ঋণের বোঝা থেকে কিছুটা হলেও আমরা হালকা হতে চাই।
তিনি আরো বলেন, বিগত ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে সিদ্ধিরগঞ্জ থানা স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীদের ভূমিকা অনেক ভালো ছিলো এবং সর্বোচ্চ ত্যাগ স্বীকার করেছে তারা, আমি আপনাদের ধন্যবাদ জানাই।

























