০৭:১৫ অপরাহ্ন, শনিবার, ০৯ মে ২০২৬

নারায়ণগঞ্জের শীর্ষ সন্ত্রাসী ১৪ মামলার আসামি ‘ক্যাডার সোহেল’ গ্রেপ্তার

রিপোর্টার
  • আপডেট সময় : ০৫:৫৫:০৫ অপরাহ্ন, শনিবার, ৯ মে ২০২৬
  • / ২০

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

প্রতিদিনের নিউজ:

নারায়ণগঞ্জের বন্দর এলাকার শীর্ষ সন্ত্রাসী হিসেবে পরিচিত সোহেল ওরফে ‘ক্যাডার সোহেল’কে গ্রেপ্তার করেছে র‌্যাব-১১। র‌্যাবের দাবি,অস্ত্র,মাদক, চাঁদাবাজিসহ বিভিন্ন অভিযোগে তার বিরুদ্ধে ১৪টি মামলা রয়েছে।

শুক্রবার,৯ মে দিবাগত রাত সাড়ে ১২টার দিকে র‌্যাব-১১ এর সিপিএসসি’র একটি আভিযানিক দল বন্দর থানাধীন মদনপুরের আন্দিরপাড় এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে।

গ্রেপ্তারকৃত সোহেল বন্দর উপজেলার মদনপুর আন্দিরপাড় এলাকার বাসিন্দা আনোয়ার হোসেনের ছেলে।

র‌্যাব জানায়, সোহেল ও তার বাহিনীর বিরুদ্ধে মাদক ব্যবসা, চাঁদাবাজি, জমি দখল এবং এলাকায় আধিপত্য বিস্তারের অভিযোগ রয়েছে। স্থানীয়ভাবে নতুন স্থাপনা নির্মাণ, ব্যবসা পরিচালনা এবং শীতলক্ষ্যা নদীপথে পণ্যবাহী ট্রলার ও বাল্কহেড চলাচলের ক্ষেত্রেও তার বাহিনীর চাঁদা আদায়ের অভিযোগ রয়েছে।

র‌্যাবের ভাষ্য অনুযায়ী, সোহেলের নেতৃত্বে মদনপুর ও বন্দর এলাকায় মাদক বাণিজ্যের একটি নেটওয়ার্ক গড়ে ওঠে। তার বিরুদ্ধে গাঁজা, ইয়াবা ও ফেন্সিডিল কেনাবেচা নিয়ন্ত্রণের অভিযোগও রয়েছে।

র‌্যাব আরও জানায়, গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে ঢাকার যাত্রাবাড়ী থানাসহ নারায়ণগঞ্জের বন্দর থানায় অন্তত ১৪টি মামলা রয়েছে। গ্রেপ্তারের পর তাকে পরবর্তী আইনগত কার্যক্রমের জন্য বন্দর থানায় হস্তান্তর করা হয়েছে।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

বিজ্ঞাপন

সাবধান
এই পৃষ্ঠার বিষয়বস্তু কপি করতে পারবেন না

নারায়ণগঞ্জের শীর্ষ সন্ত্রাসী ১৪ মামলার আসামি ‘ক্যাডার সোহেল’ গ্রেপ্তার

আপডেট সময় : ০৫:৫৫:০৫ অপরাহ্ন, শনিবার, ৯ মে ২০২৬