০৭:১৪ অপরাহ্ন, শনিবার, ০৯ মে ২০২৬

চাটখিলে মসজিদের ইমামের বাসায় ডাকাতি, স্বর্ণালংকার লুট

রিপোর্টার
  • আপডেট সময় : ০৫:৩৭:১৬ অপরাহ্ন, শনিবার, ৯ মে ২০২৬
  • / ২৯

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

চাটখিল (নোয়াখালী) প্রতিনিধি:

নোয়াখালীর চাটখিল উপজেলার খিলপাড়া ইউনিয়নের খিলপাড়া-নয়নপুর সড়কের বড়পুল সংলগ্ন স্থানীয় মসজিদের ইমাম ও মাদ্রাসার শিক্ষকের ভাড়া বাসায় গতকাল শনিবার ভোরে ডাকাতির ঘটনা ঘটেছে। এ সময় ডাকাতরা ২ বছরের এক শিশুর গলায় ছুরি ধরে সবাইকে জিম্মি করে নগদ টাকাসহ স্বর্ণালংকার ও মূল্যবান মালামাল লুট করে নিয়ে যায়।

স্থানীয় সূত্রে জানা যায়, ইমাম বেলাল হোসেন লক্ষ্মীপুর জেলার কমলনগর উপজেলার বাসিন্দা। তিনি বর্তমানে চাটখিল উপজেলার খিরিহাটি মাদরাসায় শিক্ষকতা করেন এবং বড় পোল সংলগ্ন একটি মসজিদে ইমাম ও মুয়াজ্জিনের দায়িত্ব পালন করছেন। মসজিদের পাশেই একটি ভাড়া বাসায় তিনি সপরিবারে বসবাস করে আসছেন। বেলাল হোসেন বলেন, শুক্রবার ভোর ৪টার দিকে তিনি ফজরের আজান দিতে মসজিদে যান। এই সুযোগে ৩ জন ডাকাত তার ঘরে প্রবেশ করে। তারা তার ২ বছরের শিশু কন্যার গলায় ধারালো ছুরি ধরে স্ত্রী ও দুই সন্তানকে জিম্মি করে ফেলে। সন্তান ও পরিবারের সদস্যরা প্রাণ ভয়ে চিৎকার করতে না পারায় ডাকাতরা অনায়াসেই ঘরের নগদ টাকা স্বর্ণালংকার ও মূল্যবান জিনিসপত্র ছিনিয়ে নেয়। ডাকাতি শেষে পালিয়ে যাওয়ার সময় ডাকাতরা ইমামকে এলাকা ছেড়ে চলে যাওয়ার জন্য হুমকি-ধমকি দিয়ে যায়। এই ঘটনায় ভুক্তভোগী পরিবার এবং স্থানীয় বাসিন্দাদের মধ্যে চরম আতঙ্ক বিরাজ করছে। একজন সম্মানী ব্যক্তির বাড়িতে এমন বর্বরোচিত ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন এলাকাবাসী।

এই বিষয়ে চাটখিল থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল মোন্নাফের সাথে কথা বললে তিনি জানান, ইমাম সাহেব নিজে থানায় এসে অভিযোগ দায়ের করেছেন, আমরা ডাকাতদের গ্রেফতারে চেষ্টা করছি।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

বিজ্ঞাপন

সাবধান
এই পৃষ্ঠার বিষয়বস্তু কপি করতে পারবেন না

চাটখিলে মসজিদের ইমামের বাসায় ডাকাতি, স্বর্ণালংকার লুট

আপডেট সময় : ০৫:৩৭:১৬ অপরাহ্ন, শনিবার, ৯ মে ২০২৬