০৭:১৪ অপরাহ্ন, শনিবার, ০৯ মে ২০২৬
শিরোনাম:
চাটখিলে দিনমজুরের আত্মহত্যা
রিপোর্টার
- আপডেট সময় : ০৫:৪৬:২৭ অপরাহ্ন, শনিবার, ৯ মে ২০২৬
- / ২৪

চাটখিল (নোয়াখালী) প্রতিনিধি:
নোয়াখালীর চাটখিল উপজেলার পূর্ব পরকোট গ্রামের নতুন আগুনি বাড়ির সেকান্তর মিয়ার ছেলে মো. বাদশা মিয়া (৪৫) গত শুক্রবার রাতে তাঁর বসতঘরে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। ঐ ঘরে তখন কেউ ছিলোনা। স্থানীয় সূত্রে জানা যায়, তিনি একাধিক বিয়ে করেছেন। পারিবারিক কলহের কারণে সে আত্মহত্যা করেছে বলে ধারণা করা হচ্ছে।
এই বিষয়ে চাটখিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবদুল মোন্নাফ এর সাথে যোগাযোগ করলে, তিনি বলেন লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নোয়াখালী জেনারেল হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। এই ব্যাপারে থানায় অপমৃত্যু মামলা হয়েছে।


























