০৪:০০ অপরাহ্ন, সোমবার, ০৪ মে ২০২৬

সিদ্ধিরগঞ্জে মাদকসহ বিভিন্ন অভিযোগে গ্রেপ্তার-১২

রিপোর্টার
  • আপডেট সময় : ০৯:২০:০৬ অপরাহ্ন, রবিবার, ৩ মে ২০২৬
  • / ৫৫

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

প্রতিদিনের নিউজ:

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানা এলাকায় বিশেষ অভিযান চালিয়ে মাদকসহ বিভিন্ন অভিযোগে ১২ জন আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

রোববার (৩ মে ২০২৬) গোপন সংবাদের ভিত্তিতে থানা পুলিশের একটি বিশেষ দল এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে। অভিযানে ২৫০ গ্রাম গাঁজা ও ২৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

পুলিশ জানায়, মাদকসহ ৪ জন, চুরির মামলায় ২ জন, ওয়ারেন্টভুক্ত ২ জন এবং পুলিশ আইনের ৩৪ ধারায় ৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

গ্রেপ্তারকৃতরা হলো, নাদিম (২৯), পাখির আলী (৪০), সাজ্জাদ আহাম্মেদ আলী (২২), কাউসার হোসেন হৃদয় (৩০), আল মইন হাসান ওরফে মাহিন (২৫), মো. নুরুউদ্দিন (৪০), আশিক সাউদ (১৯), মো. নিজাম (৩০), মো. মুন্না শেখ (২৬), মো. তানভীর (২৬), হিরন আহাম্মেদ রবিউল (২৫), এবং মো. নাঈম (২০)।

সিদ্ধিরগঞ্জ থানার ওসি মোহাম্মদ এমদাদুল হক বলেন, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ শেষে আদালতে প্রেরণ করা হয়েছে। মাদকসহ যেকোনো অপরাধ দমনে নারায়ণগঞ্জ জেলা পুলিশ সর্বদা তৎপর রয়েছে। জননিরাপত্তা নিশ্চিত করতে আমাদের অভিযান অব্যাহত থাকবে।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

বিজ্ঞাপন

সাবধান
এই পৃষ্ঠার বিষয়বস্তু কপি করতে পারবেন না

সিদ্ধিরগঞ্জে মাদকসহ বিভিন্ন অভিযোগে গ্রেপ্তার-১২

আপডেট সময় : ০৯:২০:০৬ অপরাহ্ন, রবিবার, ৩ মে ২০২৬