০৯:৫১ অপরাহ্ন, শনিবার, ০২ মে ২০২৬
শিরোনাম:
এশিয়া পোস্টের চাঁদপুর জেলা প্রতিনিধি আল-আমিন ভূঁইয়া
রিপোর্টার
- আপডেট সময় : ০৮:১৬:৫০ অপরাহ্ন, শনিবার, ২ মে ২০২৬
- / ২৬

নিজস্ব প্রতিনিধি:
দেশের বহুল প্রচারিত জনপ্রিয় অনলাইন গণমাধ্যম “এশিয়া পোস্ট” এর চাঁদপুর জেলা প্রতিনিধি হিসেবে নিয়োগ পেয়েছেন আল-আমিন ভূঁইয়া।
শুক্রবার (১ মে) গণমাধ্যমটির সম্পাদক পলাশ মাহমুদ স্বাক্ষরিত এক নিয়োগপত্রে আল-আমিন ভূঁইয়াকে উক্ত পদে নিয়োগ প্রদান করা হয়। তিনি ১ মে-২০২৬ থেকে চাঁদপুর জেলা প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করবেন।
আল-আমিন ভূঁইয়া ২০০৯ সালে স্থানীয় দৈনিক আলোকিত চাঁদপুর পত্রিকায় কাজের মধ্য দিয়ে রিপোর্টিং জগতে প্রবেশ করেন। এরপর তিনি জাতীয় ও স্থানীয় একাধিক পত্রিকায় বস্তুনিষ্ঠ সাংবাদিকতা করে আসছেন। পাশাপাশি নতুন দায়িত্ব পালনে তিনি সকলের দোয়া ও সহযোগিতা কামনা করেছেন।


















