০৯:৩৭ পূর্বাহ্ন, শনিবার, ০৯ মে ২০২৬

পূবাইলে মসজিদের মোতাওয়াল্লীর বিরুদ্ধে মানববন্ধন

রিপোর্টার
  • আপডেট সময় : ০৮:৪৪:৩৯ অপরাহ্ন, শুক্রবার, ৮ মে ২০২৬
  • / ২৭

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

রবিউল আলম:

স্থানীয় সমাজবাসী ও মুসল্লিদের উদ্যোগে বায়তুল মামুর জামে মসজিদের সাবেক মোতাওয়াল্লী ওসমান গনির বিরুদ্ধে বিভিন্ন অনিয়ম, দুর্নীতি ও অর্থ আত্মসাতের অভিযোগে দৃষ্টান্তমূলক শাস্তি ও গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (৮ মে) সকালে গাজীপুর মহানগরীর পূবাইলের ৪০ নম্বর ওয়ার্ড এর মাঝুখান বাজারে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, ওসমান গনি মসজিদের দানের টাকা ব্যবহারে ব্যাপক অনিয়ম করা হয়েছে। এছাড়াও সমিতির অর্থ আত্মসাৎ এবং অবৈধ গ্যাস লাইন দেওয়ার নামে বেনামে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ তোলা হয়।

বক্তারা আরও দাবি করেন, মসজিদের দানকৃত অর্থ দিয়ে নিজের নামে জমি ক্রয় করা হয় এবং পরে তা মসজিদের নামে ওয়াকফ করার চেষ্টা করা হয়েছে। পাশাপাশি মসজিদের জমির দলিল ও গুরুত্বপূর্ণ কাগজপত্র জোরপূর্বক নিয়ে নিজ বাসায় সংরক্ষণ করার অভিযোগও তুলে ধরেন তারা।

মানববন্ধনে অংশগ্রহণকারী সমাজবাসী ও মুসল্লিগণ এসব ঘটনার সুষ্ঠু তদন্ত এবং দায়ীদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানান।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

বিজ্ঞাপন

সাবধান
এই পৃষ্ঠার বিষয়বস্তু কপি করতে পারবেন না

পূবাইলে মসজিদের মোতাওয়াল্লীর বিরুদ্ধে মানববন্ধন

আপডেট সময় : ০৮:৪৪:৩৯ অপরাহ্ন, শুক্রবার, ৮ মে ২০২৬