০৫:৪৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ মে ২০২৬

সিদ্ধিরগঞ্জে পাইপ গান ও কার্তুজের খোসাসহ গ্রেফতার-১

রিপোর্টার
  • আপডেট সময় : ০৪:৩৮:০২ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ মে ২০২৬
  • / ১৭

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি:

‎নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে অভিযান চালিয়ে একটি দেশীয় তৈরি লোহার পাইপ গান ও একটি কার্তুজের খোসাসহ এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার (১২ মে) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছে সিদ্ধিরগঞ্জ থানার ওসি মোহাম্মদ এমদাদুল হক।

‎গ্রেফতারকৃত আসামি হলেন, সিদ্ধিরগঞ্জের গোদনাইল ২নং ঢাকেশ্বরী চেয়ারম্যান অফিস এলাকার মৃত কামাল হোসেনের ছেলে মো. মুরাদ (৩০)।

‎পুলিশ জানায়, গত সোমবার,১১ মে রাতে সিদ্ধিরগঞ্জ থানাধীন মদিনাবাগ এলাকায় রাকিব প্রধানের বাড়ির পাশের তিন রাস্তার মোড়ে বিশেষ অভিযান পরিচালনা করা হয়। এসময় সন্দেহভাজন এক যুবককে আটক করে তল্লাশি করে হেফাজত থেকে একটি দেশীয় তৈরি লোহার পাইপ গান ও একটি কার্তুজের খোসা উদ্ধার করে পুলিশ।

‎সিদ্ধিরগঞ্জ থানার ওসি মোহাম্মদ এমদাদুল হক জানান, গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে অস্ত্র আইনে নিয়মিত মামলা রুজু করা হয়েছে এবং তাকে বিজ্ঞ আদালতে প্রেরণের প্রক্রিয়া চলছে।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

বিজ্ঞাপন

সাবধান
এই পৃষ্ঠার বিষয়বস্তু কপি করতে পারবেন না

সিদ্ধিরগঞ্জে পাইপ গান ও কার্তুজের খোসাসহ গ্রেফতার-১

আপডেট সময় : ০৪:৩৮:০২ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ মে ২০২৬