পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানালেন কাজী মোহাম্মদ মফিজুল ইসলাম
- আপডেট সময় : ১২:৩১:২৭ অপরাহ্ন, সোমবার, ২৫ মে ২০২৬
- / ১৪৭

মতলব উত্তর (চাঁদপুর) প্রতিনিধি:
বাংলাদেশ মুসলিম নিকাহ রেজিস্টার কল্যাণ সমিতির যুগ্ম মহাসচিব ও বাংলাদেশ জমিয়তে হিজবুল্লাহ ডেমরা থানা শাখার সাধারণ সম্পাদক, চাঁদপুরের মতলব উত্তর উপজেলার দুর্গাপুর ইউনিয়নের নিশ্চিন্তপুর গ্রামের কৃতি সন্তান কাজী মোহাম্মদ মফিজুল ইসলাম পবিত্র ঈদুল আজহা উপলক্ষে দেশবাসীকে আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ জানিয়েছেন।
এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, পবিত্র ঈদুল আজহা ত্যাগ, আত্মশুদ্ধি ও মহান আল্লাহর সন্তুষ্টি অর্জনের শিক্ষা দেয়। এই ঈদ আমাদের মাঝে ভ্রাতৃত্ববোধ, সৌহার্দ্য ও মানবিক মূল্যবোধ জাগ্রত করে।
তিনি আরও বলেন, সামর্থ্যবান মুসলমানরা কুরবানির মাধ্যমে আল্লাহর সন্তুষ্টি অর্জনের চেষ্টা করেন। তাই আসুন, ঈদের আনন্দ সকলের মাঝে ভাগাভাগি করে নেই এবং অসহায় ও দরিদ্র মানুষের পাশে দাঁড়াই।
কাজী মোহাম্মদ মফিজুল ইসলাম দেশ ও জাতির সুখ, শান্তি, সমৃদ্ধি এবং মুসলিম উম্মাহর কল্যাণ কামনা করেন। পাশাপাশি তিনি সকলকে স্বাস্থ্যবিধি মেনে আনন্দঘন ও শান্তিপূর্ণভাবে ঈদ উদযাপনের আহ্বান জানান।
শুভেচ্ছা বার্তার শেষে তিনি মতলব উত্তরবাসীসহ দেশ-বিদেশে অবস্থানরত সকল মুসলমানের প্রতি পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানিয়ে বলেন, ঈদ মোবারক।



























