পবিত্র ঈদ-উল-আযহার শুভেচ্ছা জানিয়েছেন ছাত্রদল নেতা হিরা
- আপডেট সময় : ০১:৪৩:২৬ অপরাহ্ন, সোমবার, ২৫ মে ২০২৬
- / ৪১

প্রতিদিনের নিউজ:
পবিত্র ঈদ-উল-আযহা উপলক্ষে দেশবাসী,দলীয় নেতাকর্মী,বিশ্বের সকল মুসলিম উম্মাহর প্রতি আন্তরিক শুভেচ্ছা ও ঈদ মোবারকবাদ জানিয়েছেন সিদ্ধিরগঞ্জ থানা ছাত্রদলের সাবেক সভাপতি ও নারায়ণগঞ্জ মহানগর ছাত্রদলের সভাপতি পদপ্রার্থী আব্দুল কাদির জিলানী হিরা।
এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন,পবিত্র ঈদ-উল-আযহা মুসলিম উম্মাহর জন্য ত্যাগ, আত্মশুদ্ধি,ধৈর্য, সহমর্মিতা ও মহান আল্লাহর সন্তুষ্টি অর্জনের এক মহিমান্বিত শিক্ষা বহন করে। হযরত ইব্রাহিম (আ.)-এর ত্যাগের আদর্শে অনুপ্রাণিত হয়ে এই ঈদ মানুষের মাঝে ভ্রাতৃত্ববোধ,সৌহার্দ্য ও পারস্পরিক সহযোগিতার বন্ধনকে আরও সুদৃঢ় করে। তিনি বলেন, সমাজের সকল শ্রেণি-পেশার মানুষ যেন ভেদাভেদ ভুলে ঈদের আনন্দ ভাগাভাগি করে নিতে পারে,সেই মানবিক মূল্যবোধকে ধারণ করাই ঈদ-উল-আযহার অন্যতম শিক্ষা। বিশেষ করে অসহায়, দরিদ্র ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোর মধ্য দিয়েই ঈদের প্রকৃত তাৎপর্য ফুটে ওঠে।
ছাত্রদল নেতা আরও বলেন, পবিত্র ঈদের আনন্দ দেশবাসীর জীবনে শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ বয়ে আনুক। মহান আল্লাহ তায়ালা আমাদের সকল ইবাদত,ত্যাগ ও কোরবানি কবুল করুন এবং দেশ ও জাতিকে সকল সংকট, অশান্তি ও বিভেদ থেকে হেফাজত করুন। তিনি দেশ-বিদেশে অবস্থানরত সকল বাংলাদেশির সুখ, শান্তি, সুস্বাস্থ্য ও সমৃদ্ধি কামনা করে বলেন, পবিত্র ঈদ-উল-আযহার আনন্দ পরিবার-পরিজন, আত্মীয়-স্বজন ও প্রতিবেশীদের সঙ্গে ভাগাভাগি করে উদযাপন করুন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। ঈদ মোবারক।


























