১২:০৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৬ মে ২০২৬

সংঘর্ষে চোখ হারানো যুবদল নেতা মামুন সরকারের অস্ত্রোপচার সম্পন্ন, সুস্থতার জন্য দোয়া কামনা

রিপোর্টার
  • আপডেট সময় : ০৯:৩৯:৪৩ পূর্বাহ্ন, সোমবার, ২৫ মে ২০২৬
  • / ৬২

Oplus_16908288

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

মতলব উত্তর (চাঁদপুর) প্রতিনিধি:

চাঁদপুরের মতলব উত্তর উপজেলার বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে গুরুতর আহত ও এক চোখ হারানো উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মঞ্জুর আহাম্মদ মামুন সরকারের সফল অস্ত্রোপচার সম্পন্ন হয়েছে। রাজধানীর আগারগাঁওয়ে অবস্থিত জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালে সম্প্রতি তার এ অপারেশন সম্পন্ন হয়।

বর্তমানে তিনি চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন। তার পরিবার ও স্বজনরা মামুন সরকারের সুস্থতা ও স্বাভাবিক জীবনে ফিরে আসার জন্য দলীয় নেতাকর্মীসহ দেশবাসীর কাছে দোয়া কামনা করেছেন।

পরিবারের সদস্যরা জানান, দীর্ঘদিনের শারীরিক ও মানসিক কষ্টের পর অবশেষে তার চোখের অপারেশন সম্পন্ন হয়েছে। এখন চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী তাকে পর্যবেক্ষণে রাখা হয়েছে। তারা মহান আল্লাহর কাছে তার দ্রুত আরোগ্য কামনা করেন।

এ বিষয়ে যুবদল নেতা মঞ্জুর আহাম্মদ মামুন সরকার বলেন, আমি এখনও সেই বিভীষিকাময় দিনের স্মৃতি ভুলতে পারিনি। রাজনৈতিক কর্মসূচিতে অংশ নিতে গিয়ে আমার একটি চোখ হারাতে হয়েছে। এটা আমার জীবনের সবচেয়ে বড় ক্ষতি। তারপরও আমি আল্লাহর কাছে শুকরিয়া আদায় করছি যে, আমি বেঁচে আছি। দেশবাসী ও দলীয় নেতাকর্মীদের কাছে আমার জন্য দোয়া চাই, যেন দ্রুত সুস্থ হয়ে আবার স্বাভাবিক জীবনে ফিরতে পারি।

তিনি আরও বলেন, যারা আমার খোঁজখবর নিয়েছেন, পাশে দাঁড়িয়েছেন তাদের প্রতি আমি কৃতজ্ঞ। আমি চাই রাজনৈতিক সহিংসতা বন্ধ হোক। কোনো পরিবারের সন্তান যেন আর এভাবে ক্ষতিগ্রস্ত না হয়।

উল্লেখ্য, গত বছর সোমবার (৯ জুন ২০২৫) বিকেলে মতলব উত্তর উপজেলার নিশ্চিন্তপুর বাজার এলাকায় বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা ফ্যাসিবাদবিরোধী মিছিল বের করলে মতলব উত্তর বিএনপির দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় হামলায় গুরুতর আহত হন যুবদল নেতা মঞ্জুর আহাম্মদ মামুন সরকার। সংঘর্ষে তার একটি চোখ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়। এছাড়াও উপজেলা যুবদল ও ছাত্রদলের আরও কয়েকজন নেতাকর্মী আহত হন।

ঘটনার পর স্থানীয় রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়। দীর্ঘ চিকিৎসা শেষে অবশেষে তার চোখের অপারেশন সম্পন্ন হওয়ায় দলীয় নেতাকর্মীদের মাঝে কিছুটা স্বস্তি ফিরে এসেছে।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

বিজ্ঞাপন

সাবধান
এই পৃষ্ঠার বিষয়বস্তু কপি করতে পারবেন না

সংঘর্ষে চোখ হারানো যুবদল নেতা মামুন সরকারের অস্ত্রোপচার সম্পন্ন, সুস্থতার জন্য দোয়া কামনা

আপডেট সময় : ০৯:৩৯:৪৩ পূর্বাহ্ন, সোমবার, ২৫ মে ২০২৬