তরুণদের কাছে দেশ নিরাপদ......
মতলব উত্তর-দক্ষিণসহ দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানালেন ইসমাইল সুমন
- আপডেট সময় : ০৯:০৩:৩৭ পূর্বাহ্ন, সোমবার, ২৫ মে ২০২৬
- / ২৯

মতলব উত্তর (চাঁদপুর) প্রতিনিধি:
বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের কেন্দ্রীয় ২নং সহ-সভাপতি এবং তরুণ রাজনৈতিক সংগঠক মো. ইসমাইল হোসেন সুমন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে মতলব উত্তর ও মতলব দক্ষিণসহ দেশবাসীকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।
এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, পবিত্র ঈদুল আজহা ত্যাগ, আত্মশুদ্ধি ও মানবতার শিক্ষা দেয়। এই ঈদের আনন্দ ধনী-গরিব সকলের মাঝে ছড়িয়ে পড়ুক। মহান আল্লাহ আমাদের সবাইকে কোরবানির প্রকৃত শিক্ষা ধারণ করার তাওফিক দান করুন।
তিনি আরও বলেন, দেশের শান্তি, সমৃদ্ধি ও মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। আমি মতলব উত্তর ও দক্ষিণ উপজেলাবাসীসহ দেশবাসীর সুখ, শান্তি ও সুস্বাস্থ্য কামনা করছি।
জানা যায়, মো. ইসমাইল হোসেন সুমন চাঁদপুরের মতলব উত্তর উপজেলার জহিরাবাদ ইউনিয়নের নেদামদী গ্রামের বাসিন্দা। তিনি মো. কুতুবউদ্দিন সিকদারের সন্তান। বর্তমানে তিনি ঢাকার আহছানউল্লাহ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়-এ ইএমবিএ অধ্যয়নরত।
ছাত্ররাজনীতি ও অধিকারভিত্তিক আন্দোলনের মাধ্যমে রাজনৈতিক অঙ্গনে পরিচিতি পাওয়া ইসমাইল হোসেন সুমন দীর্ঘদিন ধরে গণঅধিকারভিত্তিক রাজনীতির সঙ্গে সম্পৃক্ত। তিনি বর্তমানে বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ কেন্দ্রীয় সংসদের সহ-সভাপতি (২০২৪–২৬) হিসেবে দায়িত্ব পালন করছেন।
এছাড়াও তিনি বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ কেন্দ্রীয় সংসদের সাবেক পাঠাগার বিষয়ক সম্পাদক (২০২১–২৩), ঢাকা মহানগর উত্তরের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক (২০২০–২১), তেজগাঁও থানা ও তেজগাঁও শিল্পাঞ্চল থানার সাবেক সমন্বয়ক (২০১৯–২০) হিসেবে দায়িত্ব পালন করেছেন। পাশাপাশি ২০১৮ সাল থেকে বাংলাদেশ ছাত্র, যুব, শ্রমিক, প্রবাসী ও গণঅধিকার পরিষদের বিভিন্ন সাংগঠনিক কার্যক্রমে চাঁদপুর জেলায় সক্রিয় ভূমিকা রেখে আসছেন।



























