১১:২৭ অপরাহ্ন, শনিবার, ১৩ জুন ২০২৬
শিরোনাম:
বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে আহতদের মাঝে ঈদ উপহার বিতরণ করলেন আকবর হোসেন
রিপোর্টার
- আপডেট সময় : ০৪:৩৬:২৭ অপরাহ্ন, শুক্রবার, ২৮ মার্চ ২০২৫
- / ৪৪২

সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি :
বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহত ও আহতপরিবারে মাঝে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে নারায়ণগঞ্জ-৪ আসনের সাবেক এমপি মুহাম্মদ গিয়াসউদ্দিন এর নির্দেশে ঈদ উপহার নগদ অর্থ বিতরণ করলেন সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক আকবর হোসেন।
বৃহস্পতিবার (২৭ মার্চ) বিকালে সিদ্ধিরগঞ্জের বাঘমারাস্থ ৩নং ওয়ার্ড বিএনপির কার্যলয়ে এ অর্থ বিতরন করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন, সিদ্ধিরগঞ্জ থানা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক শাহাদাৎ হোসেন রনি, ৩নং ওয়ার্ড বিএনপির সহ-সভাপতি কাজী শাকিল, ছাত্রদল নেতা ফেরদৌসসহ আরো অনেকে।
এ সময় আকবর হোসেন বলেন, ছাত্র আন্দোলনে নিহত ও আহত পরিবারের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব। ছাত্র-জনতার আন্দোলনে আমরা নতুন বাংলাদেশ পেয়েছি।



























