প্রকাশিত সংবাদের প্রতিবাদ
- আপডেট সময় : ০৩:১৬:১৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬
- / ৫৯

নারায়ণগঞ্জ জেলাকে মাদক, চাঁদাবাজি, ভূমিদস্যুতার হাত থেকে রক্ষা করতে প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করে সিদ্ধিরগঞ্জে অবস্থান কর্মসূচী শীর্ষক শিরোনামে কয়েকটি অনলাইন নিউজ পোর্টাল ও নারায়ণগঞ্জ থেকে প্রকাশিত কয়েকটি স্থানীয় পত্রিকায় সংবাদ প্রকাশ করা হয়েছে যার আংশিক প্রতিবাদ জানিয়েছেন, দেশের স্বনামধন্য ডেভেলপারস কোম্পানী সাজু ডেভেলপারস লিমিটেড।
এক প্রতিবাদলিপিতে সাজু ডেভেলপারস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক শাহজাহান সাজু বলেন, “সংবাদে সাজু ডেভেলপারসকে জড়িয়ে যে মিথ্যা তথ্য দেওয়া হয়েছে আমরা তার তীব্র প্রতিবাদ জানাই। যেসকল মনগড়া তথ্য দিয়ে সাজু ডেভেলপারসকে হেয় প্রতিপন্ন করা হচ্ছে তা একেবাড়ে কাল্পনিক। সাজু ডেভেলপারস লিমিটেড প্রকৃত জমির মালিকদের কাছ থেকে ন্যায্য দাম দিয়ে জমি ক্রয় করে ব্যবসা পরিচালনা করে আসছে। সানারপাড় এলাকায় বিডিডিএল কোম্পানীর কাছ থেকে যে জমিটি সাজু ডেভেলপারস লিমিটেড ক্রয় করে ব্যবসা পরিচালনা করছে সেই জমিটি একেবারে নির্ভেজাল নিসকন্ঠক। জমিতে মসজিদ নির্মাণ করা হয়েছে। জমিটি প্লট আকারে বিক্রি করা হয়েছে। কোন ধরনের ঝুট ঝামেলা নেই। জমিটির পাশে একটি সরকারি হালট রয়েছে সেটি আলাদা। আমরা কারো জমি জায়গা দখল করিনি। অযাচিত বানোয়াট মিথ্যা ভ্রান্ত তথ্য দিয়ে সাজু ডেভেলপারস লিমিটেডের সুনামক্ষুন্ন করা থেকে বিরত থাকতে সকলকে অনুরোধ জানাই।” পাশাপাশি সংবাদে সাজু ডেভেলপারস লিমিটেডকে জড়িয়ে যেসকল উদ্দেশ্য প্রণোদিত তথ্য দেওয়া হয়েছে তার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।
নিবেদক
শাহজাহান সাজু
ব্যবস্থাপনা পরিচালক, সাজু ডেভেলপারস লিমিটেড

























