রামপালে পচাঁ মাংস বিক্রির অভিযোগে, দুই বিক্রেতাকে কারাদণ্ড ও অর্থদণ্ড
- আপডেট সময় : ০৮:০১:৩৯ অপরাহ্ন, রবিবার, ৭ জুন ২০২৬
- / ৫৯

প্রতিদিনের নিউজ:
রামপালের ফয়লাবাজারে পচাঁ মাংস বিক্রির অভিযোগে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে দুই মাংস বিক্রেতাকে কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করা হয়েছে।
রবিবার,৭ জুন সকাল ৯ টার দিকে উপজেলা প্রশাসনের উদ্যোগে পরিচালিত ভ্রাম্যমাণ আদালতে এ দণ্ডাদেশ প্রদান করেন রামপাল উপজেলার এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট অভিজিৎ চক্রবর্তী।
দণ্ডপ্রাপ্তরা হলেন, ফয়লাবাজার এলাকার মাংস বিক্রেতা হারুনর রশিদ (৪০) ও ইয়ামিন হাওলাদার (২৮) ভ্রাম্যমাণ আদালত তাদের প্রত্যেককে ১০ হাজার টাকা অর্থদণ্ড এবং ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন।
গোপন সংবাদের ভিত্তিতে ফয়লাবাজারে অভিযান চালিয়ে পচা ও অস্বাস্থ্যকর মাংস বিক্রির প্রমাণ পাওয়া গেলে তাৎক্ষণিকভাবে এ দণ্ড প্রদান করা হয়। এ সময় ভোক্তা অধিকার সংরক্ষণ ও জনস্বাস্থ্য সুরক্ষায় সংশ্লিষ্ট আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হয়।
রামপাল উপজেলার এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট অভিজিৎ চক্রবর্তী বলেন, জনস্বাস্থ্যের জন্য ক্ষতিকর ও ভেজাল খাদ্য বিক্রির বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। একই সঙ্গে বাজারের অন্যান্য ব্যবসায়ীদের সতর্ক করে দেওয়া হয়েছে, যেন তারা স্বাস্থ্যবিধি মেনে নিরাপদ খাদ্য বিক্রি করেন।

























