১২:০২ পূর্বাহ্ন, সোমবার, ০৮ জুন ২০২৬

পূবাইলে জমি নিয়ে বিরোধের জেরে প্রাণনাশের হুমকির অভিযোগ

রিপোর্টার
  • আপডেট সময় : ০৬:২০:২৪ অপরাহ্ন, রবিবার, ৭ জুন ২০২৬
  • / ২৩২

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

রবিউল আলম:

গাজীপুর মহানগরের পূবাইল থানাধীন ৪১ নম্বর ওয়ার্ডের কলেজ গেইট এলাকায় জমিজমা সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে প্রাণনাশের হুমকির অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগী চাঁন মিয়া পূবাইল থানায় অভিযোগ দায়ের করেছেন।

অভিযোগ সূত্রে জানা যায়, বসুগাঁও মৌজায় আরএস রেকর্ড অনুযায়ী চাঁন মিয়ার মায়ের নামে ৫৪ শতাংশ জমি রয়েছে। দীর্ঘদিন ধরে তারা ওই জমি ভোগদখল করে আসছেন। গত ৫ জুন বিকেলে জমির আগাছা পরিষ্কার করতে গেলে প্রতিপক্ষের লোকজন সেখানে গিয়ে বাধা প্রদান করে বলে অভিযোগ করেন তিনি।
চাঁন মিয়ার দাবি, অভিযুক্ত মোতালেব, মজিদ, শফিকুল, হযরত আলী, আতাউর ও ফারুক জোরপূর্বক জমিতে প্রবেশ করে তাকে ও তার পরিবারকে প্রাণনাশের হুমকি দেয়। এ সময় তারা বলে, ভবিষ্যতে ওই জমিতে প্রবেশ করলে তাকে ও তার পরিবারের সদস্যদের হত্যা করা হবে। এছাড়াও তার বিরুদ্ধে থানায় মিথ্যা অভিযোগ দিয়ে হয়রানি করা হচ্ছে বলেও অভিযোগ করেন তিনি।

ভুক্তভোগী চাঁন মিয়া এ ঘটনার সুষ্ঠু তদন্ত ও ন্যায়বিচারের দাবি জানিয়েছেন।

এ বিষয়ে পূবাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুর রহমান বলেন, “অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।”

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

বিজ্ঞাপন

সাবধান
এই পৃষ্ঠার বিষয়বস্তু কপি করতে পারবেন না

পূবাইলে জমি নিয়ে বিরোধের জেরে প্রাণনাশের হুমকির অভিযোগ

আপডেট সময় : ০৬:২০:২৪ অপরাহ্ন, রবিবার, ৭ জুন ২০২৬