১২:০২ পূর্বাহ্ন, সোমবার, ০৮ জুন ২০২৬

পূবাইলে ইয়াবাসহ তিন মাদক কারবারি গ্রেফতার

রিপোর্টার
  • আপডেট সময় : ০৫:৫৯:০০ অপরাহ্ন, রবিবার, ৭ জুন ২০২৬
  • / ৩৬

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

রবিউল আলম:

গাজীপুর মহানগরীর পূবাইল থানা পুলিশ বিশেষ অভিযান পরিচালনা করে ৩২ পিস ইয়াবা ট্যাবলেটসহ তিন মাদক কারবারিকে গ্রেফতার করেছে। শনিবার (০৬ জুন) গভীর রাতে পূবাইল থানাধীন মাজুখান এলাকার নীমতলী ব্রিজ সংলগ্ন নির্মাণাধীন একটি কালভার্টের সামনে থেকে তাদের আটক করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন— পূবাইলের ৩৯ নম্বর ওয়ার্ডের হায়দরাবাদ দিলারটেক এলাকার সবুজ মজুমদারের ছেলে মোঃ শান্ত মজুমদার (১৯), মৃত রফিকুল ইসলামের ছেলে মোঃ সজিব (১৯) এবং হায়দরাবাদ দক্ষিণপাড়া এলাকার মৃত মহর আলীর ছেলে মোঃ শাহীন আলম (২৫)।

পুলিশ সূত্রে জানা যায়, রাত্রীকালীন বিশেষ অভিযান চলাকালে গোপন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এসময় ইয়াবা বিক্রির উদ্দেশ্যে অবস্থান নেওয়ার সময় তিনজনকে হাতেনাতে আটক করা হয়। পরে তাদের দেহ তল্লাশি করে মোট ৩২ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

অভিযানে নেতৃত্ব দেন পূবাইল থানার এসআই (নিরস্ত্র) মোঃ রুহুল আমিন। এসময় সঙ্গীয় ফোর্স ও এএসআই খলিলুর রহমান অভিযানে অংশ নেন।

পূবাইল থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) আতিকুর রহমান জানান, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। রোববার (০৭ জুন) দুপুরে তাদের গাজীপুর আদালতে প্রেরণ করা হয়েছে।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

বিজ্ঞাপন

সাবধান
এই পৃষ্ঠার বিষয়বস্তু কপি করতে পারবেন না

পূবাইলে ইয়াবাসহ তিন মাদক কারবারি গ্রেফতার

আপডেট সময় : ০৫:৫৯:০০ অপরাহ্ন, রবিবার, ৭ জুন ২০২৬