১২:১৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬
শিরোনাম:
দৈনিক নতুন আশা পত্রিকার সম্পাদক ও প্রকাশক হলেন আকাশ মিয়াজী
রিপোর্টার
- আপডেট সময় : ০৮:৫৩:২৫ অপরাহ্ন, বুধবার, ১০ জুন ২০২৬
- / ৩৭

প্রতিদিনের নিউজ:
দেশ ও মানুষের কল্যাণে স্লোগান কে ধারণ করে ঢাকা থেকে প্রকাশিত সরকারি মিডিয়া তালিকা ভুক্ত জাতীয় দৈনিক নতুন আশা পত্রিকার সম্পাদক ও প্রকাশক হলেন চাঁদপুরের সন্তান আকাশ মিয়াজী।
গত মঙ্গলবার,৯ জুন ঢাকা জেলার অতিরিক্ত জেলা প্রশাসক শামীম মাহমুদ ঘোষণা প্রদান করে।
পূর্বের সম্পাদক ও প্রকাশক শারীরিক অসুস্থতার কারণে পত্রিকাটির মালিকানা পরিবর্তন চেয়ে গত বছরের ২৮ শে এপ্রিল আবেদন করেন।
দীর্ঘ তদন্ত শেষে মো. আকাশ মিয়াজীকে সম্পাদক ও প্রকাশক হিসেবে ঘোষণা দেন। ২০২২ সালে একই দপ্তর থেকে পূর্বের সম্পাদক ও প্রকাশক পত্রিকাটির ডিক্লারেশন নেন ।
প্রকাশনা আইন অনুযায়ী পূর্বের সম্পাদক ও প্রকাশক এর অনুমতিতে ও উপস্থিতে মো. আকাশ মিয়াজী কে পত্রিকাটির সম্পাদক ও প্রকাশক হিসেবে ঘোষণা দেন রাষ্ট্র।

























