নাঃগঞ্জ সদর দলিল লিখক ও তল্লাশি কারকদের আয়োজনে জিয়াউর রহমানের শাহাদাৎ বার্ষিকী পালন
- আপডেট সময় : ০৭:২৪:২১ অপরাহ্ন, বুধবার, ১০ জুন ২০২৬
- / ১০০

সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি:
নারায়ণগঞ্জ সদর দলিল লিখক ও তল্লাশি কারক বৃন্দের আয়োজনে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে মিলাদ মাহফিল, দোয়া ও তবারক বিতরণ করা হয়েছে।
বুধবার (১০ জুন) দুপুরে নারায়ণগঞ্জ রেজিস্ট্রেশন কমপ্লেক্স প্রাঙ্গণে এ মিলাদ মাহফিল, দোয়া ও তবারক বিতরণ করা হয়।
নারায়ণগঞ্জ সদর সাব রেজিষ্টার আবদুল্লাহ আল ইমামের সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অথিতি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা রেজিষ্টার আবদুল হাফিজ।
এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ফতুল্লা সাবরেজিষ্টার আবদুল্লাহ আল নোমান।
আরো উপস্থিত ছিলেন, নাঃগঞ্জ সদর দলিল লেখক সমিতির প্রধান নির্বাচন কমিশনার দলিল লেখক মো. গিয়াসউদ্দিনসহ অন্যান্য দলিল লেখক ও তল্লাশিকারকগন।
অনুষ্ঠানের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন নারায়ণগঞ্জ মহানগর যুবদলের সাবেক যুগ্ম-সম্পাদক ও দলিল লেখক ইকবাল হোসেন , নারায়ণগঞ্জ মহানগর যুবদলের সাবেক যুগ্ম-সম্পাদক ও দলিল লিখক মোফাজ্জল হোসেন আনোয়ার ও নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের সাবেক সদস্য ও তল্লাশীকারক তপন ভূইয়া তপু ও তল্লাশিকারক সমিতির কোষাধ্যক্ষ রাজু মৃধা।

























