১০:০৮ অপরাহ্ন, শনিবার, ১৩ জুন ২০২৬

প্রধানমন্ত্রীর উদ্যোগে কচুয়া পৌরসভায় বৃক্ষরোপণ কর্মসূচি

রিপোর্টার
  • আপডেট সময় : ০৮:৪৪:৫১ অপরাহ্ন, শনিবার, ১৩ জুন ২০২৬
  • / ২১

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

কচুয়া( চাঁদপুর) প্রতিনিধি:

​মাননীয় প্রধানমন্ত্রীর বিশেষ উদ্যোগে দেশব্যাপী চলমান ‘৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ’ কর্মসূচির অংশ হিসেবে চাঁদপুরের কচুয়া পৌরসভায় বৃক্ষরোপণ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। পরিবেশের ভারসাম্য রক্ষা ও সবুজায়নের লক্ষ্যে গৃহীত এই মহৎ কার্যক্রমের উদ্বোধন করেন কচুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও পৌর প্রশাসক মাহমুদুল হাসান রাসেল।

​শনিবার দুপুরে কচুয়া পৌরসভা প্রাঙ্গণে আয়োজিত প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ইউএনও ও পৌর প্রশাসক মাহমুদুল হাসান রাসেল। এ সময় তিনি বেশ কিছু গাছের চারা রোপণ করে কর্মসূচির শুভ সূচনা করেন।

​এসময় পৌর প্রশাসক মাহমুদুল হাসান রাসেল বলেন, মাননীয় প্রধানমন্ত্রীর লক্ষ্য অনুযায়ী জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় সারা দেশে বৃক্ষরোপণ অভিযান চলছে। সেই ধারাবাহিকতায় কচুয়া পৌরসভায় আমরা আগামী ছয় মাসের মধ্যে ১০০০টি বিভিন্ন প্রজাতির চারা রোপণের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছি। শুধু চারা রোপণ নয়, প্রতিটি গাছ যাতে সঠিকভাবে বেড়ে উঠতে পারে, সেদিকেও আমাদের নজর থাকবে। পৌরবাসীর প্রতি আমার আহ্বান আপনারা নিজ নিজ আঙিনায় একটি করে গাছ লাগান এবং পরিবেশ রক্ষায় ভূমিকা রাখুন।

​বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়নে কচুয়া পৌরসভা কর্তৃপক্ষ বিশেষ উদ্যোগ গ্রহণ করেছে। পর্যায়ক্রমে পৌরসভার বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থান, শিক্ষা প্রতিষ্ঠান ও রাস্তার পাশে এই চারাগুলো রোপণ করা হবে।

​উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব আলম মৃধা, কচুয়া পৌর সচিব ফখরুল ইসলাম, পৌর সার্ভিস অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মোঃ নাছির আলম নসুসহ পৌরসভার কর্মকর্তা-কর্মচারী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

বিজ্ঞাপন

সাবধান
এই পৃষ্ঠার বিষয়বস্তু কপি করতে পারবেন না

প্রধানমন্ত্রীর উদ্যোগে কচুয়া পৌরসভায় বৃক্ষরোপণ কর্মসূচি

আপডেট সময় : ০৮:৪৪:৫১ অপরাহ্ন, শনিবার, ১৩ জুন ২০২৬