সিদ্ধিরগঞ্জে সন্ত্রাস, লুটপাট ও চাঁদাবাজির বিরুদ্ধে বিক্ষোভ মিছিল
- আপডেট সময় : ০২:২০:৫৬ অপরাহ্ন, শুক্রবার, ২৭ সেপ্টেম্বর ২০২৪
- / ১৯৭

সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি :
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে সন্ত্রাস, লুটপাট ও চাঁদাবাজির বিরুদ্ধে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৭ সেপ্টেম্বর) সকাল ১১টায় সিদ্ধিরগঞ্জের ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সাইনবোর্ড মোড়ে জাতীয়তাবাদী পরিবহন শ্রমিক দলের উদ্যোগে এ বিক্ষোভ মিছিলটি অনুষ্ঠিত।
বিক্ষোভ মিছিলটি সানারপাড় বাস স্ট্যান্ড থেকে শুরু হয়ে সাইনবোর্ড গিয়ে সংক্ষিপ্ত পথসভার মধ্য দিয়ে শেষ হয়। পথসভা শেষে নেতৃবৃন্দ বিভিন্ন বাস কাউন্টার ও ব্যবসাপ্রতিষ্ঠানে গিয়ে কাউকে চাঁদা না দেয়ার আহ্বান জানান।
এসময় বিক্ষোভ মিছিল শেষে পথসভায় বক্তব্য রাখেন, সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক আকবর হোসেন, থানা শ্রমিক দলের সদস্য সচিব শরীফ হোসেন, নাসিক ৩নং ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক শহিদুল্লাহ, শ্রমিক দলের সভাপতি আলমগীর হোসেন, সাধারণ সম্পাদক সুজন মিয়া, যুগ্ম-সাধারণ সম্পাদক ইমরান হোসেনসহ প্রমূখ।
সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক আকবর হোসেন তার বক্তব্যে বলেন, ‘ছাত্র-জনতার আন্দোলনে অসংখ্য শহীদের রক্তের বিনিময়ে বাংলাদেশ দ্বিতীয়বারের মতো স্বাধীন হয়েছে। তাই নতুন বাংলাদেশে সন্ত্রাস, চাঁদাবাজ ও দখলবাজদের প্রতিরোধ করতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দলের সবার প্রতি কঠোর নির্দেশ দিয়েছেন। বিএনপির নাম ভাঙিয়ে কেউ সন্ত্রাসী, চাঁদাবাজি ও দখলবাজি করলে তাদের গাছের সঙ্গে বেঁধে রেখে আইনশৃঙ্খলা বাহিনীর হাতে তুলে দিবেন।


























