০২:১৬ পূর্বাহ্ন, রবিবার, ১৪ জুন ২০২৬
শিরোনাম:
মতলবে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই ভাইয়ের মৃত্যু
মতলব উত্তর প্রতিনিধি :
- আপডেট সময় : ০৬:০০:২৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ অগাস্ট ২০২৪
- / ১৫৪

চাঁদপুর মতলব উত্তর উপজেলার ফরাজীকান্দি ইউনিয়নে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই ভাই মারা গেছেন। সোমবার (২৬ আগস্ট) সন্ধ্যায় ছোটহলদিয়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে। নিহত রুবেল (৩৫) ও রাজিব (৩২) ওই এলাকার চাঁন মিয়া প্রধানের ছেলে।
স্থানীয়রা জানান, নিহত একে অপরের ভাই। বাড়ীতে নতুন বিল্ডিং করার জন্য নির্মাণ সামগ্রী আনা শুরু করেছেন। ঘটনার দিন বিকেলে ইটে মটরের সাহায্যে পানি দেওয়ার সময় বিদ্যুৎ সঞ্চালন তারে লেগে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত হন রুবেল ও রাজিব।
আহত অবস্থায় তাদেরকে মতলব দক্ষিণ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক রুবেল ও রাজিবকে মৃত ঘোষণা করেন। মতলব উত্তর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আলমগীর হোসেন রনি ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।



























