১২:০০ পূর্বাহ্ন, বুধবার, ০৮ জুলাই ২০২৬

পাটুরিয়া লঞ্চঘাটের সড়ক ডুবে যাওয়ায় যাত্রীদের ভোগান্তি

রিপোর্টার
  • আপডেট সময় : ০২:৪৮:৪৭ অপরাহ্ন, বুধবার, ১ জুলাই ২০২৬
  • / ১১

মানিকগঞ্জের পাটুরিয়া লঞ্চঘাটে পদ্মা নদীর পানি বেড়ে যাওয়ায় সংযোগ সড়ক ডুবে গেছে। এতে লঞ্চ পারাপারের যাত্রীরা ভোগান্তিতে পড়েছেন। যদি পানি বৃদ্ধি অব্যাহত থাকে, তাহলে লঞ্চঘাটের পন্টুনও ডুবে যাওয়ার আশঙ্কা রয়েছে এবং লঞ্চ সার্ভিস বন্ধ হয়ে যেতে পারে।

পাটুরিয়া লঞ্চঘাটের সুপারভাইজার পান্না লাল জানান, গত দুই-তিন দিন ধরে পদ্মা নদীর পানি আস্তে আস্তে বাড়ছিল। বুধবার ভোরে হঠাৎ করে অতিরিক্ত পানি বৃদ্ধি পেয়ে সংযোগ সড়ক ডুবে যায়। এর ফলে যাত্রীদের লঞ্চে ওঠানামায় সমস্যা হচ্ছে।

বিআইডব্লিউটিএ কর্তৃপক্ষকে বিষয়টি জানানো হলে, সাময়িকভাবে কিছু বালুর বস্তা দিয়ে চলাচলের ব্যবস্থা করা হয়েছে। তবে পানির স্তর আরও বৃদ্ধি পেলে যেকোনো সময় লঞ্চ সার্ভিস বন্ধ করে দিতে হতে পারে বলে সতর্ক করেছেন পান্না লাল।

পাটুরিয়া লঞ্চঘাটের সড়ক ডুবে যাওয়ায় যাত্রীদের ভোগান্তি

আপডেট সময় : ০২:৪৮:৪৭ অপরাহ্ন, বুধবার, ১ জুলাই ২০২৬