০৯:৪৪ পূর্বাহ্ন, রবিবার, ২৩ অগাস্ট ২০২৬

কালীগঞ্জে ফুটপাত ও সড়ক দখলমুক্ত করতে প্রশাসনের উচ্ছেদ অভিযান

রিপোর্টার
  • আপডেট সময় : ০২:২৬:৫১ অপরাহ্ন, বুধবার, ১ জুলাই ২০২৬
  • / ২৬

গাজীপুরের কালীগঞ্জে অবৈধ দোকান ও স্থাপনা উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়েছে। বুধবার (১ জুলাই) দুপুরে উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট এটিএম কামরুল ইসলামের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। পুরাতন সোনালী ব্যাংক মোড়, বাসষ্ট্যান্ড, বটতলা ও বাজার এলাকা থেকে ফুটপাত ও সড়ক দখল করে গড়ে ওঠা বিভিন্ন অবৈধ স্থাপনা অপসারণ করা হয়।

স্থানীয় বাসিন্দা ও যাত্রীরা জানান, দীর্ঘদিন ধরে এই এলাকায় ফুটপাত ও সড়ক দখল করায় পথচারীদের হাঁটার সুযোগ ছিল না। ফলে তারা মূল সড়ক দিয়ে হাঁটতে বাধ্য হচ্ছিলেন, যা তাদের নিরাপত্তার জন্য হুমকি হয়ে দাঁড়িয়েছিল। উচ্ছেদ অভিযানের ফলে এলাকাবাসী ও যাত্রীদের মধ্যে স্বস্তি ফিরে এসেছে।

এটিএম কামরুল ইসলাম বলেন, "কালীগঞ্জের ব্যস্ত রাস্তায় যানবাহনের স্বাভাবিক চলাচল নিশ্চিত করতে এই ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে। সড়ক ও ফুটপাত দখলমুক্ত রাখতে সকলের সহযোগিতা প্রয়োজন।" তিনি জানান, নগরবাসীর স্বার্থে কোনো অবৈধ দখল বা বিশৃঙ্খলা বরদাশত করা হবে না।

কালীগঞ্জে ফুটপাত ও সড়ক দখলমুক্ত করতে প্রশাসনের উচ্ছেদ অভিযান

আপডেট সময় : ০২:২৬:৫১ অপরাহ্ন, বুধবার, ১ জুলাই ২০২৬