০৬:০৭ অপরাহ্ন, শুক্রবার, ১৫ মে ২০২৬

বদরপুর আকবর আলী খান উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটি সভাপতি মো. ইলিয়াস

রিপোর্টার
  • আপডেট সময় : ০২:০৬:৫৯ অপরাহ্ন, শুক্রবার, ১৫ মে ২০২৬
  • / ৩৫

Oplus_16908288

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

মতলব উত্তর (চাঁদপুর) প্রতিনিধি:

চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ঐতিহ্যবাহী বদরপুর আকবর আলী খান উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটি অনুমোদন দিয়েছে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষাবোর্ড, কুমিল্লা। বৃহস্পতিবার (১৪ মে) শিক্ষা বোর্ডের বিদ্যালয় পরিদর্শক স্বাক্ষরিত এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়।

অনুমোদিত এডহক কমিটিতে বিদ্যালয়ের সভাপতি হিসেবে মনোনীত হয়েছেন শিক্ষানুরাগী ও সমাজসেবক মো. ইলিয়াস। সদস্য সচিব হিসেবে দায়িত্ব পেয়েছেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক নুরুজ্জামান। এছাড়া শিক্ষক প্রতিনিধি সদস্য হিসেবে জনাব মোশারফ হোসেন এবং অভিভাবক প্রতিনিধি সদস্য হিসেবে জনাব মো. কামরুজ্জামানকে মনোনীত করা হয়েছে।

অফিস আদেশে উল্লেখ করা হয়, মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড, কুমিল্লার “বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান গভর্নিং বডি ও ম্যানেজিং কমিটি প্রবিধানমালা-২০২৪” এর সংশ্লিষ্ট ধারা অনুযায়ী এ এডহক কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। কমিটিটি আগামী ছয় মাস পর্যন্ত দায়িত্ব পালন করবে অথবা নিয়মিত কমিটি গঠন না হওয়া পর্যন্ত কার্যকর থাকবে।

নবনিযুক্ত সভাপতি মো. ইলিয়াস বলেন, বিদ্যালয়ের মতো গুরুত্বপূর্ণ একটি শিক্ষা প্রতিষ্ঠানের দায়িত্ব পেয়ে আমি কৃতজ্ঞ। শিক্ষার মানোন্নয়ন, শৃঙ্খলা বজায় রাখা এবং শিক্ষার্থীদের আধুনিক ও নৈতিক শিক্ষায় গড়ে তুলতে শিক্ষক, অভিভাবক ও এলাকাবাসীকে সঙ্গে নিয়ে কাজ করবো।

তিনি আরও বলেন, বিদ্যালয়ের অবকাঠামোগত উন্নয়ন, সহশিক্ষা কার্যক্রম বৃদ্ধি এবং একটি সুন্দর শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিত করতে সর্বোচ্চ চেষ্টা থাকবে। এই প্রতিষ্ঠানকে আরও এগিয়ে নিতে সকলের সহযোগিতা প্রয়োজন।

এদিকে বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের মাঝে নতুন কমিটি অনুমোদনের খবরে স্বস্তি ফিরে এসেছে। সংশ্লিষ্টরা আশা করছেন, নতুন নেতৃত্বে বিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম আরও গতিশীল ও উন্নত হবে।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

বিজ্ঞাপন

সাবধান
এই পৃষ্ঠার বিষয়বস্তু কপি করতে পারবেন না

বদরপুর আকবর আলী খান উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটি সভাপতি মো. ইলিয়াস

আপডেট সময় : ০২:০৬:৫৯ অপরাহ্ন, শুক্রবার, ১৫ মে ২০২৬