সিদ্ধিরগঞ্জে বৈষম্যবিরোধী মামলার আসামিসহ আটক-৩
- আপডেট সময় : ০৭:৪৫:৩১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬
- / ২১

প্রতিদিনের নিউজ:
সিদ্ধিরগঞ্জে বিশেষ অভিযান চালিয়ে বৈষম্যবিরোধী ছাত্র-জনতা আন্দোলন মামলার এক আসামিসহ মোট তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এর মধ্যে বাকি দুজন সিআর মামলার পরোয়ানাভুক্ত আসামি।
বুধবার (১৪ মে) দিবাগত রাতে গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান চালানো হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন, গোদনাইল এনায়েতনগর এলাকার বিসমিল্লাহ টুইস্টিং মিলের মালিক হাজী শাহাব উদ্দিন (৬০), পাগলাবাড়ী এলাকার বাদল মিয়ার ছেলে সজিব (২৮) এবং সুমিলপাড়া বিহারী কলোনির মেজর আলীর ছেলে মো. বাবলা (৩৬)।
সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ এমদাদুল হক বিষয়টি নিশ্চিত করে জানান,গ্রেপ্তারকৃতদের যথাযথ আইনি প্রক্রিয়া শেষে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। সমাজে শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে এবং মাদকসহ যেকোনো অপরাধ দমনে পুলিশের এ ধরনের অভিযান আগামীতেও অব্যাহত থাকবে।


























