০৭:১৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬

বারহাট্টায় দূর্যোগে ক্ষতিগ্রস্তদের মাঝে টিন ও চেক বিতরণ করলেন সংসদ সদস্য

রিপোর্টার
  • আপডেট সময় : ০৬:০৩:১৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬
  • / ৩০

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

মুখলেছুররহমান হীরা :

নেত্রকোনার বারহাট্টায় দূর্যোগে ক্ষতিগ্রস্ত ৫৮ টি পরিবারের মাঝে টিন ও চেক বিতরণ করেছেন অধ্যাপক ডাক্তার আনোয়ারুল হক। বৃহস্পতিবার,১৪ মে দুপুরে উপজেলা পরিষদ প্রাঙ্গনে এই বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়।

বিতরণ কার্যক্রমের আগে উপজেলা পরিষদ হল রুমে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. উবায়েদ উল্লাহ খানের সঞ্চালনায় ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছা. জিনিয়া জামানের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নেত্রকোনা-২ আসনের সংসদ সদস্য অধ্যাপক ডাক্তার আনোয়ারুল হক।

এসময় আনোয়ারুল হক বলেন, আমরা যাচাই-বাছাই করে দূর্যোগে ক্ষতিগ্রস্তের মধ্যে টিন ও চেক বিতরণ করেছি। এই কার্যক্রম সামনেও অব্যাহত থাকবে। অপরদিকে এবছর অসময়ের বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত অসহায় কৃষকদের যাচাই-বাছাই করে তালিকা করা হয়েছে। তারপরও কোন ধরণের অনিয়ম থাকলে ব্যবস্থা নেওয়া হবে।

এ সময় আরো উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার ভূমি সাজেদুল ইসলাম, বারহাট্টা থানার অফিসার ইন চার্জ চম্পক দাম, জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক শফিকুল কাদের সুজা, জেলা কৃষকদলের সভাপতি সালাউদ্দিন মিল্কী, বারহাট্টা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আশিক আহমেদ কমল, সাবেক উপজেলা চেয়ারম্যান মানিক আজাদ, সিনিয়র সহ-সভাপতি আক্কাস আলী, জেলা ও উপজেলা বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

বিজ্ঞাপন

সাবধান
এই পৃষ্ঠার বিষয়বস্তু কপি করতে পারবেন না

বারহাট্টায় দূর্যোগে ক্ষতিগ্রস্তদের মাঝে টিন ও চেক বিতরণ করলেন সংসদ সদস্য

আপডেট সময় : ০৬:০৩:১৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬