সিএনজি চালক কে আটক রেখে মারধর, বিষপান করিয়ে হত্যার অভিযোগ
- আপডেট সময় : ০৬:১০:৩৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬
- / ২৩

চাটখিল (নোয়াখালী) প্রতিনিধি:
নোয়াখালীর চাটখিল উপজেলার নিজ ভাওর পাঁচগাঁও কালা মিয়া জমাদ্দার বাড়ির সিএনজি চালক গোলাম কিবরিয়া (৫০) কে পাওনা টাকার জন্য গুম করে রেখে মারধর, বিষপান করিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে। এই ব্যাপারে নিহত গোলাম কিবরিয়ার ছেলে শাহজাহান (২২) বাদী হয়ে গত বুধবার বিকেলে চাটখিল থানায় ৫ জনকে আসামী করে অভিযোগ দায়ের করেছে।
অভিযোগে জানা যায়, সিএনজি চালক মোঃ গোলাম কিবরিয়া গত বৃহস্পতিবার থেকে নিখোঁজ ছিল। তার পরিবারের লোকজন অনেক খোঁজাখুঁজি করে তাকে পাচ্ছে না। একপর্যায়ে তারা জানতে পারে গোলাম কিবরিয়া কে মোঃ কামাল (৫০) তার ছেলে মোঃ রিমন, কবির হোসেন (৫৮) তার ছেলে মাহফুজ (৩৩) ও মোঃ সবুজ (২৫) অপহরণ করে গোলম কিবরিয়া কে প্রথমে কবির হোসেন এর মোল্লা বাড়িতে পরে কামালের বারইপাড়া মালি বাড়িতে আটক করে বিভিন্নভাবে নির্যাতন চালায়। খবর পেয়ে তার আত্মীয়স্বজন এলাকার লোকজন নিয়ে কামালের বাড়িতে যায়।
তার ছেলে শাহজাহান ও কামাল বলেন, আমার বাবার কাছে টাকা পাবে। টাকা রোববারের মধ্যে টাকা না দিলে আমার বাবাকে মেরে ফেলা হবে। পরবর্তীতে মঙ্গলবার সন্ধ্যায় তার বাবাকে মারধর ও বিষপান করিয়ে গুরুতর আহত করে। প্রথমে তাকে চাটখিল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসার পর তার অবস্থার অবনতি দেখে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। গত বুধবার সকালে তিনি হাসপাতালে মারা যান। বুধবার রাতে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। এ ঘটনার পর থেকে আসামীরা গা ঢাকা দিয়েছে।
এই ব্যাপারে চাটখিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল মোন্নাফের সাথে যোগাযোগ করলে তিনি বলেন, এ ব্যাপারে থানায় হত্যা মামলা হয়েছে, আসামীদেরকে গ্রেফতারের চেষ্টা চলছে।


























