চাঁদপুর যাওয়ার পথে প্রধানমন্ত্রী তারেক রহমানকে সিদ্ধিরগঞ্জে শুভেচ্ছা জানাতে ৩নং ওয়ার্ড শ্রমিকদলের প্রস্তুুতি সভা
- আপডেট সময় : ০৮:১৪:৪৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬
- / ৩১

সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি:
আগামী ১৬ মে শনিবার মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান চাঁদপুর যাওয়ার পথে সিদ্ধিরগঞ্জে শুভেচ্ছা জানানোর লক্ষে ৩নং ওয়ার্ড শ্রমিকদলের প্রস্তুুতি মূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৪ মে) বিকালে সিদ্ধিরগঞ্জের বাগমারাস্থ ৩নং ওয়ার্ড বিএনপির কার্যালয়ে এ প্রস্তুুতি মূলক সভা অনুষ্ঠিত হয়।
নাসিক ৩নং ওয়ার্ড শ্রমিকদলের আহ্বায়ক আল-আমিনের সভাপতিত্বে ও সদস্য সচিব কাজী শাকিলের পরিচালনায় উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সিদ্ধিরগঞ্জ থানা শ্রমিকদলের সাবেক আহ্বায়ক ও সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক আকবর হোসেন।
এ সময় আরো উপস্থিত ছিলেন, ৩নং ওয়ার্ড শ্রমিকদলের সিনিয়র যুগ্ম-আহ্বায়ক সুজন মিয়া, ইমরান হোসেন, সাইফুল, তামিম, ইমন, জাবেদ, ফরহাদ, মিলন, রাকিব, আলমগীরসহ আরো অনেকে।


























