প্রধানমন্ত্রীর সফর উপলক্ষে শুভেচ্ছা জানালেন বিএনপি নেতা সুমন মুন্সি
- আপডেট সময় : ০২:৫৬:০৩ অপরাহ্ন, শুক্রবার, ১৫ মে ২০২৬
- / ২০

সিদ্ধিরগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি :
শনিবার ১৬ মে মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের চাঁদপুর সফরকে কেন্দ্র করে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ জুড়ে রাজনৈতিক অঙ্গনে নতুন উদ্দীপনা সৃষ্টি হয়েছে। সফরকে ঘিরে স্থানীয় নেতাকর্মী ও সাধারণ মানুষের মাঝে ব্যাপক আগ্রহ লক্ষ্য করা যাচ্ছে। এ উপলক্ষে নারায়ণগঞ্জ-৩ আসনের মাননীয় সংসদ সদস্য আজহারুল ইসলাম মান্নানের পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন জাতীয়তাবাদী জিয়া সৈনিক দলের নারায়ণগঞ্জ জেলার সভাপতি, নাসিক ৪নং ওয়ার্ড বিএনপির সাবেক ক্রীড়া সম্পাদক ও নাসিক ৪নং ওয়ার্ড কাউন্সিলর পদপ্রার্থী গোলাম মোস্তফা সুমন মুন্সি।
এক শুভেচ্ছা বার্তায় সুমন মুন্সি বলেন, “মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের আগমন দেশের গণতান্ত্রিক অগ্রযাত্রা ও উন্নয়নের ধারাকে আরও বেগবান করবে বলে আমরা আশাবাদী। তার নেতৃত্বে দেশের মানুষের প্রত্যাশা পূরণে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচিত হবে। আমি সিদ্ধিরগঞ্জবাসী পক্ষ থেকে তাকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও উষ্ণ অভ্যর্থনা।”
তিনি আরও বলেন, নারায়ণগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য আজহারুল ইসলাম মান্নানের নেতৃত্বে সিদ্ধিরগঞ্জে বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ড এগিয়ে যাচ্ছে এবং ভবিষ্যতেও জনগণের প্রত্যাশা পূরণে ঐক্যবদ্ধভাবে কাজ করা হবে।
রাজনৈতিক ও সামাজিক কর্মকাণ্ডে দীর্ঘদিন সক্রিয় থাকা গোলাম মোস্তফা সুমন মুন্সি আসন্ন নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে নাসিক ৪নং ওয়ার্ডে কাউন্সিলর পদে অংশ নেওয়ার আগ্রহ প্রকাশ করেছেন। তিনি মনে করেন, জনগণের প্রত্যক্ষ অংশগ্রহণের মাধ্যমে একটি আধুনিক, মাদকমুক্ত ও উন্নয়নবান্ধব সিদ্ধিরগঞ্জ গড়ে তোলা সম্ভব।
সংবাদ বিবৃতিতে তিনি আরও উল্লেখ করেন, যুবসমাজকে মাদক ও অপসংস্কৃতি থেকে দূরে রেখে দক্ষ মানবসম্পদ হিসেবে গড়ে তুলতে কার্যকর উদ্যোগ গ্রহণ করা প্রয়োজন। পাশাপাশি তৃণমূল পর্যায়ের সাধারণ মানুষের সুখ-দুঃখে পাশে থেকে কাজ করার অঙ্গীকারও ব্যক্ত করেন তিনি।
স্থানীয় সূত্রে জানা গেছে, মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের সফর উপলক্ষে সিদ্ধিরগঞ্জে বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক ও এলাকায় শুভেচ্ছা ব্যানার, পোস্টার ও ফেস্টুন টানানো হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমেও নেতাকর্মীদের মাঝে ব্যাপক প্রচারণা লক্ষ্য করা যাচ্ছে।


























