০৪:৫৩ অপরাহ্ন, শুক্রবার, ১৫ মে ২০২৬

হাজী মো. সিদ্দিকুর রহমান উচ্চ বিদ্যালয়ের সভাপতির দায়িত্ব পেলেন মিয়া মনজুর আমীন স্বপন

রিপোর্টার
  • আপডেট সময় : ১০:০৬:৫২ পূর্বাহ্ন, শুক্রবার, ১৫ মে ২০২৬
  • / ২০

Oplus_16908288

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

মতলব উত্তর (চাঁদপুর) প্রতিনিধি:

চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ঐতিহ্যবাহী হাজী মো. সিদ্দিকুর রহমান উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটি অনুমোদন দিয়েছে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষাবোর্ড, কুমিল্লা। আগামী ৬ মাসের জন্য গঠিত এ কমিটির সভাপতি হিসেবে মনোনয়ন পেয়েছেন মতলব উত্তর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মিয়া মনজুর আমীন স্বপন।

বুধবার (১৪ মে) মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষাবোর্ড, কুমিল্লার বিদ্যালয় পরিদর্শক স্বাক্ষরিত এক অফিস আদেশে এ তথ্য নিশ্চিত করা হয়।

আদেশে উল্লেখ করা হয়, মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক স্তরের বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের গভর্নিং বডি ও ম্যানেজিং কমিটি প্রবিধানমালা-২০২৪” এর ৬৪(১০) ধারা অনুযায়ী বিদ্যালয়ের এডহক কমিটি অনুমোদন দেওয়া হয়েছে।

কমিটির অন্যান্য সদস্যরা হলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক পদাধিকার বলে সদস্য সচিব, শিক্ষক প্রতিনিধি হিসেবে মো. মোশারফ হোসেন এবং অভিভাবক প্রতিনিধি হিসেবে আমিনুল ইসলাম ভূঁইয়া।

নবনিযুক্ত সভাপতি মিয়া মনজুর আমীন স্বপন বলেন, এত গুরুত্বপূর্ণ একটি শিক্ষা প্রতিষ্ঠানের দায়িত্ব দেওয়ায় আমি সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। বিদ্যালয়ের শিক্ষার মানোন্নয়ন, অবকাঠামোগত উন্নয়ন এবং শিক্ষার্থীদের আধুনিক ও নৈতিক শিক্ষায় এগিয়ে নিতে সবাইকে সঙ্গে নিয়ে কাজ করতে চাই। শিক্ষা প্রতিষ্ঠানকে রাজনীতির ঊর্ধ্বে রেখে একটি সুন্দর শিক্ষাবান্ধব পরিবেশ গড়ে তোলাই হবে আমার মূল লক্ষ্য।

তিনি আরও বলেন, বিদ্যালয়ের শিক্ষক, অভিভাবক ও এলাকাবাসীর সহযোগিতায় প্রতিষ্ঠানটিকে আরও এগিয়ে নেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ।

এদিকে বিদ্যালয়ের অভিভাবক ও স্থানীয়দের মধ্যে নতুন কমিটি গঠনের খবরে ইতিবাচক প্রতিক্রিয়া দেখা গেছে। তারা আশা করছেন, নতুন নেতৃত্বে বিদ্যালয়ের সার্বিক কার্যক্রমে গতিশীলতা ফিরে আসবে।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

বিজ্ঞাপন

সাবধান
এই পৃষ্ঠার বিষয়বস্তু কপি করতে পারবেন না

হাজী মো. সিদ্দিকুর রহমান উচ্চ বিদ্যালয়ের সভাপতির দায়িত্ব পেলেন মিয়া মনজুর আমীন স্বপন

আপডেট সময় : ১০:০৬:৫২ পূর্বাহ্ন, শুক্রবার, ১৫ মে ২০২৬