১১:০৪ অপরাহ্ন, শনিবার, ১৩ জুন ২০২৬

সিদ্ধিরগঞ্জে স্কুলের জমি দখল করে ভবন নির্মান, থানায় অভিযোগ

রিপোর্টার
  • আপডেট সময় : ০৭:০৬:৫৫ অপরাহ্ন, সোমবার, ১৩ অক্টোবর ২০২৫
  • / ২৬৬

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি :

সিদ্ধিরগঞ্জে এম এ হাসেম ইয়াতুন নেছা ফাউন্ডেশনের জমি দখল নিয়ে নারায়ণগঞ্জ-৪ আসনের সাবেক সাংসদ ও জেলা বিএনপি’র সাবেক সভাপতি মুহাম্মাদ গিয়াস উদ্দিনের রাজনৈতিক ইমেজ ক্ষুন্ন করার ষড়যন্ত্র করার অভিযোগ পাওয়া গেছে। নাসিক ৫ নং ওয়ার্ডের ওমরপুর পাথুরিয়া গিয়াস উদ্দিন স্কুল সংলগ্ন এলাকার দোসর আবদুল মান্নান ওরফে মনা, ফয়সাল, রুবেল, শামীম ও মোসাঃ রুবির বিরুদ্ধে । তারা জোর পুর্বক ইয়াতুন নেছা ফাউন্ডেশনের জমি জোর পুর্বক দখল করে স্থাপনা নির্মান করতে নিষেধ করায় তারা পরিকল্পিতভাবে গিয়াস উদ্দিনের রাজনৈতিক ইমেজ ক্ষুন্ন করার ষড়যন্ত্র করছে। এ বিষয়ে সাবেক সাংসদ ও জেলা বিএনপি’র সাবেক সভাপতি মুহাম্মাদ গিয়াস উদ্দিনের পক্ষে থানায় অভিযোগ দায়ের করেছেন তার সচিব মো. নাজমুল হোসেন।

অভিযোগ সুত্রে জানাযায়, নাসিক ৫ নং ওয়ার্ডের ওমরপুর পাথুরিয়া গিয়াস উদ্দিন স্কুল সংলগ্ন এলাকার দোসর আবদুল মান্নান ওরফে মনা, ফয়সাল, রুবেল, শামীম ও মোসা. রুবি দীর্ঘদিন থেকে এম এ হাসেম ইয়াতুন নেছা ফাউন্ডেশনের শিক্ষা প্রতিষ্ঠানের জমি দখল করার পায়তারা করিতেছে। উক্ত বিবাদীরা কিছুদিন যাবৎ উক্ত জমি দখল করে স্থায়ী স্থাপনা নির্মান কাজ শুরু করলে তাদের স্থানীয় গন্যমান্য ব্যাক্তিদের সাথে নিয়ে বাধা প্রদান করা হয় কিন্তু তারা সেই বাধার উপেক্ষা করে কোন প্রকার আলোচনা ছাড়াই সোমবার (১৩ অক্টোবর) সকালে পুনরায় নির্মান কাজ শুরু করলে আমিসহ স্থানীয় গন্যমান্য ব্যাক্তিদের সাথে নিয়ে পুনরায় তাদের নির্মান কাজ বন্ধ করার জন্য বললে উক্ত বিবাদীরা আমাকেসহ আমার সাথে থাকা লোকজনকে অকথ্য ভাষায় গালাগালি করে এবং আমাদের উপর হামলা চালায়। এ সময় বিবাদী শামীম ও মোসাঃ রুবি আমাদের বলে আমরা এখানে জোর পুকর্ব নির্মান কাজ করবো কেউ বাধা দিতে আসলে তাকে খুন করে লাশ গুম করে ফেলবো। তাদের জীবন নাশের হুমকি পেয়ে আমি নিরুপায় হয়ে সিদ্ধিরগঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের করিলে সিদ্ধিরগঞ্জ থানার অফিসার ইনচার্জ শাহীনুর আলম সাথে সাথে এস আই আতাউরকে সঙ্গীয় ফোর্স সহ ঘটনাস্থলে পাঠালে পুলিশ তাদের কাজ বন্ধ করার নির্দেশ দিলে বিবাদীরা পুলিশের সামনেই তারা কাজ বন্ধ করবে না বলে জানায়।

বিবাদীরা পুলিশের সামনেই নারায়ণগঞ্জ-৪ আসনের সাবেক সাংসদ ও জেলা বিএনপি’র সাবেক সভাপতি মুহাম্মাদ গিয়াস উদ্দিনের বিরুদ্ধে গালাগালিসহ মিথ্যা অপবাদ দিতে থাকে। বিবাদীরা হিংস্রপ্রকৃতিক আচরনের মাধ্যমে তার রাজনৈতিক ইমেজ ক্ষুন্ন করার পায়তারা করছে।

এ বিষয়ে সিদ্ধিরগঞ্জ থানার এস আই আতাউর ঘটনাস্থলে উপস্থিত সাধারন মানুষ ও সাংবাদিকদের জানান, এ জমির বিষয়ে থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। আইন শৃংখলা অবনতির হওয়ার শংকা থাকায় আমি দুপক্ষকেই শান্ত থাকতে বলেছি এবং বিবাদীদের কাজ বন্ধ করার নির্দেশ দিয়েছি।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

বিজ্ঞাপন

সাবধান
এই পৃষ্ঠার বিষয়বস্তু কপি করতে পারবেন না

সিদ্ধিরগঞ্জে স্কুলের জমি দখল করে ভবন নির্মান, থানায় অভিযোগ

আপডেট সময় : ০৭:০৬:৫৫ অপরাহ্ন, সোমবার, ১৩ অক্টোবর ২০২৫