সিদ্ধিরগঞ্জ থানা বিএনপি আয়োজিত প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভায় ৭নং ওয়ার্ড বিএনপির নেতাকর্মীদের মিছিল নিয়ে যোগদান
- আপডেট সময় : ০৯:৩১:০৭ অপরাহ্ন, বুধবার, ৩ সেপ্টেম্বর ২০২৫
- / ৩৭২

সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি :
সিদ্ধিরগঞ্জ থানা বিএনপি আয়োজিত বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ৪৭ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভায় সিদ্ধিরগঞ্জের ৭নং ওয়ার্ড বিএনপির নেতাকর্মীদের মিছিল নিয়ে যোগদান।
বুধবার ৩ সেপ্টেম্বর) বিকালে শিমরাইল মোড়স্থ সৌদিবাংলা মার্কেটের সামনে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক মামুন মাহমুদ।
নাসিক ৭নং ওয়ার্ড যুবদলের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি দুলাল মিয়ার সার্বিক সহযোগিতায় উক্ত মিছিলে আরো উপস্থিত ছিলেন সিদ্ধিরগঞ্জের ৭নং ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি ইঞ্জিনিয়ার মোশারফ হোসেন, নারায়ণগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সিনিয়র সহ-সভাপতি মোল্লা মোহাম্মদ সাখাওয়াত, ৭নং ওয়ার্ড বিএনপির সাবেক সহ-সভাপতি খোরশেদ আলম, সাবেক সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হোসেন, শফিকুল ইসলাম মিন্টু, স্বপন মিয়া, মাসুদ মাস্টার, আলী দেওয়ান, মোহাম্মদ আলী, মালি, সোহেল, শাহ আলম, জসিম, মানিক মাহমুদ, সামাদ, সানোয়ার হোসেন, আলমগীর হোসেন, ছাত্রদল নেতা নয়ন, শাওন, মোক্তার হোসেন, আব্দুর রহমান, সেলিম মাহমুদ, পাপ্পু ও রিংকু মাতবর প্রমূখ।



























