০৭:৫১ পূর্বাহ্ন, রবিবার, ১৪ জুন ২০২৬

চাঁদাবাজির অভিযোগে মানববন্ধন সিদ্ধিরগঞ্জের দুই বিএনপি নেতার বিরুদ্ধে

রিপোর্টার
  • আপডেট সময় : ০৫:৫০:৫৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ সেপ্টেম্বর ২০২৪
  • / ১৫৪

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

নারায়ণগঞ্জ প্রতিনিধি :

চাঁদাবাজির অভিযোগ এনে বিচারের দাবি ও বিএনপি অফিস ভাংচুরের ঘটনায় পৃথক দুই স্থানে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের দুই বিএনপি নেতার বিরুদ্ধে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছেন বিএনপির নেতাকর্মীরা।

অভিযুক্তরা হলেন, সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সদস্য শামীম ঢালী ও মহানগর ছাত্রদলের সভাপতি রাকিবুর রহমান সাগর।

আজ মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০ টায় কদমতলী এলাকায় আদমজী-নারায়ণগঞ্জ সড়কে ও সকাল ১১ টার দিকে নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সামনে অভিযুক্ত দুই বিএনপি নেতার সমর্থকরা একে অপরের বিরুদ্ধে এ কর্মসূচি পালন করেন।

এদিকে সিদ্ধিরগঞ্জের কদমতলী এলাকায় সকাল সাড়ে ১০ টার দিকে মহানগর ছাত্রদলের সভাপতি রাকিবুর রহমান সাগরের পক্ষ নিয়ে থানা বিএনপির সদস্য শামীম ঢালীর বিরুদ্ধে মানববন্ধনে অংশ নিয়ে নাসিক ৭ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক জামান মীর্জা বলেন, গণঅভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সদস্য শামীম ঢালী কদমতলী এলাকায় সরকারি খাল দখল, ফুটপাত দোকানসহ বিভিন্ন সেক্টরে চাঁদাবাজি শুরু করেন। এসব সেক্টর আগে স্থানীয় আওয়ামী লীগের লোকজন নিয়ন্ত্রণ করতেন। শামীম ঢালীর এসব কর্মকান্ডে দলের ভাবমূর্তি ক্ষুন্ন হচ্ছে বলে জানান তিনি।

অপরদিকে সকাল ১১ টার দিকে নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সামনে বিএনপি অফিস ভাংচুর, জিয়াউর রহমান, খালেদা জিয়া ও তারেক রহমানের ছবি ভাংচুর এবং চাঁদাবাজির অভিযোগে মহানগর ছাত্রদলের সভাপতি রাকিবুর রহমান সাগরের বিরুদ্ধে মানববন্ধনে অংশ নিয়ে সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সদস্য শামীম ঢালী বলেন, আমাদের নাসিক ৭ নম্বর ওয়ার্ডের গলাকাটা কাশেমের ছেলে মহানগর ছাত্র দলের সভাপতি রাকিবুর রহমান সাগর এমন কোনো জায়গা নেই যেখান থেকে চাঁদাবাজি করেনি। পানি উন্নয়ন বোর্ডের দোকানে চাঁদা তোলে, ময়লার গাড়ি থেকেও সে চাঁদা দাবি করেছে। শামীম ঢালী আরও বলেন, আমাদের ওয়ার্ডের পাশেই আদমজী ইপিজেড। সেই ইপিজেডের ভিতরে কয়েকটি পোশাক কারখানায় সে হুমকি ধামকি দিয়ে ঝুট বের করছে। সাবেক যুবলীগ নেতা মতিউর রহমান মতি ও সন্ত্রাসী পানি আক্তারের বাহিনী নিয়ে এসকল চাঁদাবাজি করছে সাগর। আমরা তার চাঁদাবাজিতে বাধা দেওয়ায় সাগরের সন্ত্রাসী বাহিনী আমাদের বিএনপি অফিস ভাংচুর করেছে। দলের নেতাকর্মীদের উপর হামলা চালিয়েছে। তাই এই সন্ত্রাসীদের কোনো ভাবেই বাড়তে দেওয়া যাবে না বলে হুশিয়ারি দেন তিনি। সিদ্ধিরগঞ্জের মাটিতে আমরা আর কোনো মতি (সাবেক থানা যুবলীগ নেতা ও রাজাকারপুত্র) দেখতে চাই না বলেও জানান শামীম ঢালী।

উল্লেখ্য, গত রোববার রাতে চাঁদাবাজির নিয়ন্ত্রণকে কেন্দ্র করে নাসিক ৭ নং ওয়ার্ডে বিএনপি এই দুই গ্রুপের সংঘর্ষের ঘটনা ঘটে। এ ঘটনায় সাগরের লোকজন ৭ নং ওয়ার্ড বিএনপির কার্যালয়ে হামলা ও ভাংচুর চালায়। এসময় হামলায় প্রায় ১৫ জন বিএনপি কর্মী আহত হয়। পরবর্তীতে এ ঘটনায় মহানগর ছাত্রদলের সভাপতি রাকিবুর রহমান সাগরকে দোষারোপ করেন স্থানীয়রা।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

বিজ্ঞাপন

সাবধান
এই পৃষ্ঠার বিষয়বস্তু কপি করতে পারবেন না

চাঁদাবাজির অভিযোগে মানববন্ধন সিদ্ধিরগঞ্জের দুই বিএনপি নেতার বিরুদ্ধে

আপডেট সময় : ০৫:৫০:৫৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ সেপ্টেম্বর ২০২৪