০৪:৩৭ অপরাহ্ন, শনিবার, ১৩ জুন ২০২৬
শিরোনাম:
চাটখিলে গাঁজাসহ মাদক কারবারি আটক
চাটখিল প্রতিনিধি :
- আপডেট সময় : ১২:২০:২৯ অপরাহ্ন, রবিবার, ৯ জুন ২০২৪
- / ২০১

মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর নোয়াখালী গত শনিবার বিকেলে চাটখিল উপজেলার বানসা গ্রামে অভিযান চালিয়ে শীর্ষ মাদক কারবারি জাকির হোসেনকে (২৪) ৮০০ গ্রাম গাঁজা সহ আটক করেছে। আটককৃত জাকির হোসেন বানসা গ্রামের মৃত আবুল কালামের ছেলে। তার বিরুদ্ধে মাদক সহ সন্ত্রাসী মামলা রয়েছে।
চাটখিল থানার ওসি মুহাম্মদ ইমদাদুল হক জানান, গতকাল রোববার সকালে তাকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।


























