এমপি মান্নানের আশু সুস্থতা কামনায় শাহ আলম মানিকের উদ্যোগে দোয়া ও মিলাদ
- আপডেট সময় : ১১:২৪:২৭ অপরাহ্ন, শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২৬
- / ৫৭

প্রতিদিনের নিউজ:
নারায়ণগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য আজহারুল ইসলাম মান্নানের দ্রুত শারীরিক সুস্থতা ও দীর্ঘায়ু কামনায় সিদ্ধিরগঞ্জে ৬ নম্বর ওয়ার্ডে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
নারায়ণগঞ্জ জেলা বিএনপির সাবেক আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট শাহ আলম মানিকের উদ্যোগে এই দোয়া ও মাহফিলের আয়োজন করা হয়।
শুক্রবার (৪ আগস্ট) বাদ জুম্মা নামাজের শেষে সিদ্ধিরগঞ্জ থানার ৬ নম্বর ওয়ার্ডের বিভিন্ন মসজিদে একযোগে এই বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়। পরবর্তীতে বিকেলে আদমজী মার্কেট এলাকার কিং প্যালেস চাইনিজ রেস্টুরেন্ট ও পার্টি সেন্টারে দোয়া ও বিশেষ মোনাজাতের আয়োজন করা হয়।
অ্যাডভোকেট শাহ আলম মানিকের সভাপতিত্বে অনুষ্ঠিত দোয়া ও মাহফিলে উপস্থিত ছিলেন, বিশিষ্ট ব্যবসায়ী সেলিমুর রহমান সেলিম শেখ, সিদ্ধিরগঞ্জ থানা জাসাসের সাধারণ সম্পাদক হানিফ, নাসিক ৬ নম্বর ওয়ার্ড জাসাসের সভাপতি মাহবুবুর রহমান, সিনিয়র সহ-সভাপতি আব্দুল্লাহ ঝন্টু, সহ-সভাপতি শামীম মাহমুদ, সাধারণ সম্পাদক জাকির হোসেন এবং সাংগঠনিক সম্পাদক মো. বাবুল। এছাড়াও মাসুম, সুমন, পাভেল, রিফাত, শিপন, ইব্রাহিম, শিহাবসহ বিএনপির অঙ্গ সংগঠনের নেতাকর্মী এবং এলাকার সাধারণ মুসল্লিরা উক্ত মোনাজাতে অংশ নেন।
মিলাদ ও মোনাজাত পরিচালনা শেষে দেশ, জাতি এবং এমপি মান্নানের সুস্থতা কামনায় বিশেষ প্রার্থনা করা হয়।

















