যুবদল কেন্দ্রীয় কমিটির সহ-সাহিত্য ও প্রকাশনা সম্পাদক সোহেলকে অপুর শুভেচ্ছা
- আপডেট সময় : ০৮:৫৩:৩৪ অপরাহ্ন, শনিবার, ৬ জুন ২০২৬
- / ৬৯

প্রতিদিনের নিউজ:
বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ১৫১ সদস্যবিশিষ্ট কেন্দ্রীয় নির্বাহী কমিটির পূর্ণাঙ্গ তালিকায় নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের কৃতি সন্তান সাইদুর রহমান সোহেল সহ-সাহিত্য ও প্রকাশনা বিষয়ক সম্পাদক হিসেবে মনোনীত হওয়ায় তাকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন নারায়ণগঞ্জ মহানগর যুবদলের যুগ্ম আহ্বায়ক শেখ মোহাম্মদ আপু।
এক শুভেচ্ছা বার্তায় শেখ মোহাম্মদ আপু নবগঠিত কেন্দ্রীয় নির্বাহী কমিটির সকল নেতৃবৃন্দকে অভিনন্দন জানিয়ে বলেন, যুবদলের কেন্দ্রীয় পূর্ণাঙ্গ কমিটিতে নারায়ণগঞ্জের প্রতিনিধি হিসেবে সাইদুর রহমান সোহেলের অন্তর্ভুক্তি জেলার নেতাকর্মীদের জন্য গর্বের বিষয়।
তিনি আশা প্রকাশ করেন, সংগঠনের আদর্শ, সাংগঠনিক দক্ষতা ও রাজনৈতিক অভিজ্ঞতা কাজে লাগিয়ে সোহেল যুবদলের সাংগঠনিক কার্যক্রমকে আরও সমৃদ্ধ করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন।
তিনি আরও বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে ঘোষিত “নতুন বাংলাদেশ” বিনির্মাণের লক্ষ্যে যুবদল অগ্রণী ভূমিকা পালন করবে। নতুন নেতৃত্বের হাত ধরে সংগঠনের কার্যক্রম আরও গতিশীল, শক্তিশালী ও জনমুখী হবে বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন।
শেখ মোহাম্মদ আপু যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নূরুল ইসলাম নয়ন-সহ নবনির্বাচিত সকল নেতৃবৃন্দকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানান। একই সঙ্গে এই কমিটি দেশ, দল ও গণতান্ত্রিক আন্দোলনে কার্যকর ভূমিকা রাখবে বলে প্রত্যাশা ব্যক্ত করেন।
উল্লেখ্য, বৃহস্পতিবার (৪ জুন) বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ১৫১ সদস্যবিশিষ্ট কেন্দ্রীয় নির্বাহী কমিটির অনুমোদনের বিষয়টি জানানো হয়।
ঘোষিত কমিটিতে আবদুল মোনায়েম মুন্না সভাপতি এবং মোহাম্মদ নূরুল ইসলাম নয়ন সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন। এছাড়া নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের কৃতি সন্তান সাইদুর রহমান সোহেল সহ-সাহিত্য ও প্রকাশনা বিষয়ক সম্পাদক পদে মনোনীত হয়েছেন।


























