১২:০৩ পূর্বাহ্ন, সোমবার, ০৮ জুন ২০২৬

পূবাইলে পুকুরে বিষ প্রয়োগের অভিযোগ, লক্ষাধিক টাকার মাছ নিধন

রিপোর্টার
  • আপডেট সময় : ০৮:৪৫:১৫ অপরাহ্ন, শনিবার, ৬ জুন ২০২৬
  • / ৫৭

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

রবিউল আলম:

গাজীপুর মহানগরের পূবাইল থানাধীন ৪২ নং ওয়ার্ডের বিন্দান এলাকায় পূর্ব শত্রুতার জেরে একটি পুকুরে বিষ প্রয়োগের অভিযোগ উঠেছে। শনিবার ভোররাতে ঘটে যাওয়া এ ঘটনায় পুকুরে থাকা বিপুল পরিমাণ মাছ মারা গেছে বলে জানিয়েছেন ভুক্তভোগী আবু বকর সিদ্দিক।

ভুক্তভোগীর অভিযোগ, গভীর রাতে পরিকল্পিতভাবে দুর্বৃত্তরা তার নিজস্ব পুকুরে বিষ প্রয়োগ করে। সকালে পুকুরে গিয়ে তিনি অসংখ্য মাছ ভেসে উঠতে দেখেন। এতে বিভিন্ন প্রজাতির মাছ মারা যায় এবং তার প্রায় লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেন তিনি।

এলাকাবাসী ঘটনার সুষ্ঠু তদন্ত করে জড়িতদের দ্রুত শনাক্ত ও আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন।

ভুক্তভোগী আবু বকর সিদ্দিক বলেন,“পূর্ব শত্রুতার জের ধরেই আমার পুকুরে বিষ দেওয়া হয়েছে। এতে আমার ব্যাপক আর্থিক ক্ষতি হয়েছে। আমি এ ঘটনায় পূবাইল থানায় একটি লিখিত অভিযোগ করেছি।”

এ বিষয়ে পূবাইল থানার অফিসার ইনচার্জ মোঃ আতিকুর রহমান বলেন,“অভিযোগ পেয়েছি। বিষয়টি গুরুত্ব সহকারে তদন্ত করা হচ্ছে। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।”

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

বিজ্ঞাপন

সাবধান
এই পৃষ্ঠার বিষয়বস্তু কপি করতে পারবেন না

পূবাইলে পুকুরে বিষ প্রয়োগের অভিযোগ, লক্ষাধিক টাকার মাছ নিধন

আপডেট সময় : ০৮:৪৫:১৫ অপরাহ্ন, শনিবার, ৬ জুন ২০২৬