সিদ্ধিরগঞ্জে আওয়ামী লীগ ও যুবলীগের ৫ নেতাকর্মী গ্রেপ্তার
- আপডেট সময় : ০৮:৩২:১৮ অপরাহ্ন, শনিবার, ৬ জুন ২০২৬
- / ৩৩

সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি:
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে বিশেষ অভিযান চালিয়ে আওয়ামী লীগ ও যুবলীগের পাঁচ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
পুলিশ জানায়, শুক্রবার দুপুরে সিদ্ধিরগঞ্জের শিমরাইল-ডেমরা সড়কে নিষিদ্ধ ঘোষিত সংগঠন যুবলীগের নেতাকর্মীরা একটি মিছিল বের করে। মিছিলের বিষয়টি নজরে আসার পর পুলিশ অভিযান শুরু করে। এরই ধারাবাহিকতায় শুক্রবার দিবাগত রাত থেকে শনিবার (৬ জুন) পর্যন্ত বিশেষ অভিযান পরিচালনা করে পাঁচজনকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন, জীবন (৩৪), মো. আলম (৩০), মো. সোহেল (৪৪), আয়নাল মিয়া (৪৫), জাহাঙ্গীর আলম বিদ্যুৎ (৩৫)। তারা সবাই সিদ্ধিরগঞ্জ থানার বিভিন্ন এলাকার বাসিন্দা।
পুলিশের দাবি, গ্রেপ্তারকৃতদের মধ্যে জীবন ৭ নম্বর ওয়ার্ড যুবলীগের ক্যাডার, আয়নাল মিয়া ৮ নম্বর ওয়ার্ড যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক এবং জাহাঙ্গীর আলম বিদ্যুৎ ৮ নম্বর ওয়ার্ড যুবলীগের সদস্য। এছাড়া মো. আলম ও মো. সোহেল আওয়ামী লীগের সক্রিয় কর্মী হিসেবে পরিচিত। এবং গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে বৈষম্যবিরোধী আন্দোলন সংক্রান্ত মামলাসহ একাধিক মামলা রয়েছে।
এ বিষয়ে সিদ্ধিরগঞ্জ থানার ওসি মোহাম্মদ এমদাদুল হক বলেন, “শিমরাইল-ডেমরা সড়কে মিছিলের ঘটনায় তথ্য-উপাত্ত সংগ্রহের পর বিশেষ অভিযান পরিচালনা করা হয়। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। তাদের আদালতে পাঠানো হয়েছে।


























