১২:০৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৮ মে ২০২৬

কোরবানি হচ্ছে না ‘ডোনাল্ড ট্রাম্প’

রিপোর্টার
  • আপডেট সময় : ০৯:৩৮:৫৪ অপরাহ্ন, বুধবার, ২৭ মে ২০২৬
  • / ২৬

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

প্রতিদিনের নিউজ:

আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নাম পেয়ে দেশ-বিদেশে আলোচিত গোলাপী আভার মহিষটিকে কোরবানির জন্য জবাই করা হচ্ছে না। সরকারের উচ্চ পর্যায়ের নির্দেশনায় বিরল অ্যালবিনো প্রজাতির মহিষটি এখন থানায় রয়েছে। পরে এটিকে জাতীয় চিড়িয়াখানায় রাখারও সিদ্ধান্ত হয়েছে।

ঈদুল আযহার ঠিক আগেরদিন বুধবার,২৭ মে সন্ধ্যায় মহিষটিকে কেরানীগঞ্জ থানায় নিয়ে যাওয়া হয়। নারায়ণগঞ্জের ‘রাবেয়া অ্যাগ্রো ফার্ম’ থেকে এটি কোরবানির জন্য কিনেছিলেন কেরানীগঞ্জের জিনজিরার ইসলামপুরের বাসিন্দা মোহাম্মদ মনিরুজ্জামান।

গত সোমবার ফার্ম থেকে মহিষটিকে বাড়িতে নেন ক্রেতা মনিরুজ্জামান। বিদায়ের দিন মখমলের পোশাক পরিয়ে, রঙিন ধোয়া উড়িয়ে অনেকটা রাজকীয় কায়দায় লালগালিচায় হাঁটিয়ে পশুটিকে বিদায় জানানো হয়।

পশুটির ক্রেতা মনিরুজ্জামান বলেন, মাসখানেক আগেই কোরবানির জন্য পশুটিকে কেজি দরে কিনেছিলেন তিনি। বৃহস্পতিবার পশুটিকে কোরবানি দেওয়ার কথা। আগেরদিন তাদের পুলিশ জানায়, সরকারের উচ্চ পর্যায় থেকে এটিকে কোরবানি না দেওয়ার জন্য নির্দেশনা এসেছে।

সরকারের পক্ষ থেকে পশুটির মূল্য পরিশোধ কিংবা কোরবানির জন্য অপর আরেকটি পশু কিনে দেওয়ার প্রস্তাবনাও দেওয়া হয়েছে।

কেরানীগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রুহুল কুদ্দুছ বলেন, মহিষটিকে মালিকের বাসা থেকে ফেরত আনা হয়েছে। এটি বিরল প্রজাতির প্রাণী বিধায় এটাকে প্রাণিসম্পদ মন্ত্রণালয়ে হস্তান্তর করা হবে।

জাতীয় চিড়িয়াখানার পরিচালক রফিকুল ইসলাম তালুকদার জানিয়েছেন, ‘ডোনাল্ড ট্রাম্প’কে চিড়িয়াখানায় রাখার সিদ্ধান্ত হয়েছে। মহিষটিকে সেখানে নেওয়া হচ্ছে।

গত দশমাস ধরে নারায়ণগঞ্জ শহরের পাইকপাড়া এলাকায় অবস্থিত ‘রাবেয়া অ্যাগ্রো ফার্মে’ লালিত-পালিত হয়েছে রাজশাহী সিটি হাট থেকে কেনা বিরল অ্যালবিনো প্রজাতির এ মহিষটি। ৭০০ কেজি ওজনের মহিষটি ৩ লাখ ৮৫ হাজার টাকায় বিক্রির কথা জানিয়েছিলেন ফার্ম মালিক জিয়াউদ্দিন মৃধা।

গোলাপী আভার মহিষটির চুলের ধরণ আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মতো হওয়ায় এর নাম রাখা হয়েছিল ‘ডোনাল্ড ট্রাম্প’। এ মহিষের ভিডিও ও ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে দেশজুড়ে তা আলোচনায় আসে। পরে মহিষটি নিয়ে আন্তর্জাতিক গণমাধ্যমেও সংবাদ প্রকাশিত হয়।

২০২২ সাল থেকে ‘রাবেয়া অ্যাগ্রো ফার্ম’টি বাণিজ্যিকভাবে পরিচালনা করছেন বলে জানান জিয়াউদ্দিন মৃধা। এবার শতাধিক পশু বিক্রি হলেও ‘ডোনাল্ড ট্রাম্প’-ই একমাত্র আলোচনায় এসেছিল।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

বিজ্ঞাপন

সাবধান
এই পৃষ্ঠার বিষয়বস্তু কপি করতে পারবেন না

কোরবানি হচ্ছে না ‘ডোনাল্ড ট্রাম্প’

আপডেট সময় : ০৯:৩৮:৫৪ অপরাহ্ন, বুধবার, ২৭ মে ২০২৬