১২:০৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৮ মে ২০২৬
এমপি ড. জালাল উদ্দিনের পক্ষ থেকে

ছেংগারচর পৌরবাসীকে ঈদের শুভেচ্ছা জানালেন জাহাঙ্গীর আলম প্রধান

রিপোর্টার
  • আপডেট সময় : ০৪:০৭:৫৪ অপরাহ্ন, বুধবার, ২৭ মে ২০২৬
  • / ২৯

Oplus_16908288

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

মতলব উত্তর (চাঁদপুর) প্রতিনিধি:

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে চাঁদপুর-২ (মতলব উত্তর ও মতলব দক্ষিণ) আসনের সংসদ সদস্য আলহাজ্ব ড. মোহাম্মদ জালাল উদ্দিন-এর পক্ষ থেকে মতলব উত্তর উপজেলা ও ছেংগারচর পৌরসভার সর্বস্তরের জনগণকে আন্তরিক শুভেচ্ছা ও ঈদ মোবারক জানিয়েছেন ছেংগারচর পৌর বিএনপির সাধারণ সম্পাদক ও ছেংগারচর পৌরসভার মেয়র পদপ্রার্থী মো. জাহাঙ্গীর আলম প্রধান।

এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, পবিত্র ঈদুল আজহা মুসলিম উম্মাহর জন্য ত্যাগ, আত্মত্যাগ, সহমর্মিতা ও মানবিক মূল্যবোধের এক মহান শিক্ষা বহন করে। মহান আল্লাহ তায়ালার সন্তুষ্টি অর্জনের লক্ষ্যে কোরবানির এই উৎসব আমাদের মাঝে ভ্রাতৃত্ববোধ, সৌহার্দ্য ও পারস্পরিক সহযোগিতার মনোভাব জাগ্রত করে।

তিনি আরও বলেন, ঈদ শুধু আনন্দের উৎসব নয়, এটি সমাজের ধনী-গরিব সকল মানুষের মধ্যে ভালোবাসা, সম্প্রীতি ও সৌহার্দ্যের বন্ধন আরও সুদৃঢ় করার এক অনন্য উপলক্ষ। কোরবানির প্রকৃত শিক্ষা হলো আত্মত্যাগের মাধ্যমে অসহায় ও দরিদ্র মানুষের পাশে দাঁড়ানো।

জাহাঙ্গীর আলম প্রধান বলেন, বর্তমান সময়ে দেশ ও সমাজে ঐক্য, শান্তি ও পারস্পরিক সহযোগিতার মানসিকতা আরও জোরদার করা প্রয়োজন। তাই সকল ভেদাভেদ ভুলে জনগণের কল্যাণ ও দেশের উন্নয়নে একযোগে কাজ করার আহ্বান জানান তিনি।

তিনি মতলব উত্তর উপজেলা ও ছেংগারচর পৌরসভার সর্বস্তরের জনগণের সুখ, শান্তি, সুস্বাস্থ্য ও সমৃদ্ধি কামনা করে বলেন, মহান আল্লাহ তায়ালা যেন আমাদের সকলের কোরবানি কবুল করেন এবং দেশ ও জাতিকে সুখ, শান্তি ও সমৃদ্ধিতে ভরিয়ে দেন।

পরিশেষে তিনি দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি, অগ্রগতি ও কল্যাণ কামনা করেন এবং সবাইকে আনন্দঘন পরিবেশে পবিত্র ঈদুল আজহা উদযাপনের আহ্বান জানান।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

বিজ্ঞাপন

সাবধান
এই পৃষ্ঠার বিষয়বস্তু কপি করতে পারবেন না

এমপি ড. জালাল উদ্দিনের পক্ষ থেকে

ছেংগারচর পৌরবাসীকে ঈদের শুভেচ্ছা জানালেন জাহাঙ্গীর আলম প্রধান

আপডেট সময় : ০৪:০৭:৫৪ অপরাহ্ন, বুধবার, ২৭ মে ২০২৬