পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা জানালেন সাংবাদিক এম এ শাহিন
- আপডেট সময় : ০১:৫৮:০৩ অপরাহ্ন, বুধবার, ২৭ মে ২০২৬
- / ৩৪

প্রতিদিনের নিউজ:
দেশবাসীসহ সিদ্ধিরগঞ্জের সর্বস্তরের জনগণকে পবিত্র ঈদ-উল-আজহার শুভেচ্ছা ও অভিনন্দন, ঈদ মোবারকবাদ জানালেন দৈনিক বাংলাদেশ প্রতিদিন পত্রিকার সিদ্ধিরগঞ্জ থানা প্রতিনিধি সাংবাদিক এম এ শাহিন।
এক শুভেচ্ছা বার্তাায় সাংবাদিক এম এ শাহিন বলেন, ত্যাগ, ভালোবাসা, সহমর্মিতা ও মহান আল্লাহর প্রতি পূর্ণ আনুগত্যের এক অনন্য শিক্ষা নিয়ে আমাদের মাঝে আবারও ফিরে এসেছে পবিত্র ঈদুল আযহা। এই পবিত্র দিনে আমি আমার পরিবার, আত্মীয়-স্বজন, বন্ধু-বান্ধব, শুভাকাঙ্ক্ষীসহ দেশ-বিদেশে অবস্থানরত সকল মুসলিম উম্মাহকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও ঈদ মোবারক।
ঈদুল আযহা শুধু আনন্দের উৎসব নয়, এটি আত্মত্যাগ ও মানবতার এক মহান শিক্ষা। হযরত ইবরাহিম (আ.) ও হযরত ইসমাইল (আ.)-এর ত্যাগের অনন্য দৃষ্টান্ত আমাদের শেখায় মহান আল্লাহর সন্তুষ্টির জন্য নিজের প্রিয় জিনিসও কোরবানি করতে প্রস্তুত থাকতে হয়। এই ঈদ আমাদের হৃদয়কে পরিশুদ্ধ করুক, হিংসা-বিদ্বেষ ভুলে একে অপরের প্রতি ভালোবাসা, সহমর্মিতা ও ভ্রাতৃত্ববোধ জাগ্রত করুক এই কামনাই করি।
তিনি আরও বলেন, আসুন, ঈদের আনন্দ শুধু নিজের মাঝে সীমাবদ্ধ না রেখে সমাজের অসহায়, দরিদ্র ও সুবিধাবঞ্চিত মানুষের মাঝেও ছড়িয়ে দিই। সবার মুখে হাসি ফোটানোর মধ্যেই ঈদের প্রকৃত আনন্দ নিহিত। পরিবার-পরিজনের সঙ্গে আনন্দ ভাগাভাগি করার পাশাপাশি যারা প্রিয়জন থেকে দূরে আছেন, তাদের প্রতিও ভালোবাসা ও দোয়ার হাত বাড়িয়ে দিই।
মহান আল্লাহ আমাদের সকলের কোরবানি কবুল করুন, আমাদের জীবন থেকে সকল দুঃখ-কষ্ট দূর করুন এবং দেশ ও জাতির উপর রহমত, শান্তি ও সমৃদ্ধি বর্ষণ করুন। সবাই সুস্থ থাকুন, নিরাপদে থাকুন এবং ঈদের আনন্দ পরিবারের সঙ্গে সুন্দরভাবে উদযাপন করুন। “ঈদ মোবারক ”।





























