ঈদে পরিবেশ সুরক্ষায় রাখতে প্রকৌশলী ফয়েজ আহাম্মেদ আহবান
- আপডেট সময় : ১২:২৯:২২ অপরাহ্ন, বুধবার, ২৭ মে ২০২৬
- / ১২৯

প্রতিদিনের নিউজ:
পবিত্র ঈদ-উল-আযহা উদযাপন উপলক্ষ্যে মতলব উত্তর উপজেলার জনসাধারণের প্রতি কুরবানির পশুর উচ্ছিষ্টাংশ সুষ্ঠ ব্যবস্থাপনায় পরিবেশ ও জনস্বাস্থ্য সুরক্ষায় কুরবানির পশুর রক্ত ও বর্জ্য যথাযথভাবে পরিষ্কার করার এবং নির্ধারিত স্থানে ফেলার জন্য সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানিয়েছে প্রকৌশলী ফয়েজ আহাম্মেদ।
তিনি একটি বার্তায় বলেন, যত্রতত্র পশু জবাই করা হতে বিরত থাকতে এবং কুরবানির পুরো কার্যক্রম চলাকালীন যথাযথ ব্যক্তিগত সুরক্ষা নিশ্চিত করার অনুরোধ জানানো ও কুরবানিকৃত পশুর উচ্ছিষ্টাংশ সুষ্ঠু ব্যবস্থাপনা ও অপসারণের মাধ্যমে পরিবেশ দূষণ রোধ করতে হবে। যদি কোরবানির পশু জবাইয়ের পর বর্জ্য পরিষ্কার না করে, খোলা জায়গায় ফেলে রাখি তবে তা পরিবেশের জন্য মারাত্মক ক্ষতিকর কারণ হতে পারে।
পশুর দেহ থেকে নাড়িভুঁড়ির উচ্ছিষ্ট ইত্যাদি যেখানে-সেখানে ফেলে দিলে তা পচে জনসাধারণের চলাচল বিঘ্নিত হবে এবং মারাত্মক দুর্গন্ধ ছড়াবে এবং পরিবেশ দূষিত হয়ে বিভিন্ন রোগ ছড়াবে। তাই যথাযথ স্থানে এই বর্জ্যগুলো ফেলতে হবে। খোলা স্থানে না ফেলে মাঠির নিচে পুঁতে রাখলে সবচেয়ে ভালো হয়। যে স্থানটিতে পশু জবাই করা হবে সেই স্থানটি অবশ্যই পানি ঢেলে পরিষ্কার করতে হবে।
সংশ্লিষ্ট সবার দায়িত্বশীল আচরণ ও দায়বোধই আমাদের পরিবেশকে পরিষ্কার-পরিচ্ছন্ন ও বাসযোগ্য করে তুলতে পারে। সেইসঙ্গে কোরবানির শিক্ষা আমাদের মধ্যে সহমর্মিতা, ভ্রাতৃত্ববোধ ও ভালোবাসার বার্তা বয়ে নিয়ে আসুক। তাই নিজের কোরবানির বর্জ্য যেন, অন্যের কষ্টের কারণ না হয় সেই প্রত্যাশা রইল।



























