মতলব উত্তর (চাঁদপুর) প্রতিনিধি:
পবিত্র ঈদুল আজহা উপলক্ষে চাঁদপুর-২ (মতলব উত্তর ও মতলব দক্ষিণ) আসনের সংসদ সদস্য আলহাজ্ব ড. মোহাম্মদ জালাল উদ্দিন-এর পক্ষ থেকে মতলব উত্তর উপজেলার সর্বস্তরের জনগণকে আন্তরিক শুভেচ্ছা ও ঈদ মোবারক জানিয়েছেন ছেংগারচর পৌরসভার ৭ নং ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী ও কারা নির্যাতিত যুবদল নেতা মো. কাইয়ুম খান।
এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, পবিত্র ঈদুল আজহা ত্যাগ, আত্মত্যাগ, ভ্রাতৃত্ববোধ ও মানবতার এক মহান শিক্ষা বহন করে। মহান আল্লাহ তায়ালার সন্তুষ্টি অর্জনের লক্ষ্যে কোরবানির এই উৎসব আমাদের মধ্যে সহমর্মিতা, সৌহার্দ্য ও সামাজিক দায়িত্ববোধ জাগ্রত করে।
তিনি আরও বলেন, ঈদ শুধু আনন্দের উৎসব নয়, এটি ধনী-গরিব নির্বিশেষে সবার মাঝে ভালোবাসা ও সম্প্রীতির বন্ধন গড়ে তোলার একটি গুরুত্বপূর্ণ উপলক্ষ। সমাজের অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের মুখে হাসি ফোটাতে পারলেই ঈদের প্রকৃত আনন্দ পাওয়া সম্ভব।
কারা নির্যাতিত এই যুবদল নেতা বলেন, দেশের বর্তমান প্রেক্ষাপটে জাতীয় ঐক্য, সামাজিক সম্প্রীতি ও পারস্পরিক সহযোগিতার মনোভাব আরও জোরদার করা প্রয়োজন। তাই সকল বিভেদ ভুলে দেশ ও জনগণের কল্যাণে একসাথে কাজ করার আহ্বান জানান তিনি।
মো. কাইয়ুম খান মতলব উত্তর উপজেলার সর্বস্তরের জনগণের সুখ, শান্তি, সুস্বাস্থ্য ও সমৃদ্ধি কামনা করে বলেন, মহান আল্লাহ তায়ালা যেন আমাদের সকলের কোরবানি কবুল করেন এবং দেশ ও জাতিকে শান্তি ও সমৃদ্ধিতে ভরিয়ে দেন।
তিনি আরও বলেন, পবিত্র ঈদুল আজহার আনন্দ সবার মাঝে ছড়িয়ে পড়ুক এবং সমাজে সৌহার্দ্য ও ভ্রাতৃত্ববোধ আরও সুদৃঢ় হোক।
পরিশেষে তিনি দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি ও কল্যাণ কামনা করেন এবং সবাইকে নিরাপদ, স্বাস্থ্যসম্মত ও আনন্দঘন পরিবেশে ঈদ উদযাপনের আহ্বান জানান।